Daniel 4:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সময়ের শেষে আমি বখতে-নাসার বেহেশতের দিকে চোখ তুললাম ও আমার বুদ্ধি আমাতে ফিরে আসল; তাতে আমি সর্বশক্তিমানের গৌরব করলাম এবং অনন্তজীবী আল্লাহ্‌র প্রশংসা ও সম্মান করলাম; কারণ তাঁর কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাঁর রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় শেষ হওয়ার পরে, আমি, নেবুখাদনেজার, স্বর্গের দিকে চোখ তুলে দেখলাম এবং আমার সুবুদ্ধি ফিরিয়ে দেওয়া হল; তখন আমি পরাৎপর ঈশ্বরের ধন্যবাদ করলাম; যিনি নিত্যস্থায়ী তাঁর প্রশংসা ও সমাদর করলাম। তাঁর আধিপত্য চিরস্থায়ী আধিপত্য; তাঁর রাজ্য যুগ যুগান্তরে স্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সময়ের শেষে আমি নবূখদ্‌নিৎসর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, ও আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল; তাহাতে আমি পরাৎপরের ধন্যবাদ করিলাম, এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসা ও সমাদর করিলাম; কারণ তাঁহার কর্ত্তৃত্ব অনন্তকালীন কর্ত্তৃত্ব ও তাঁহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সময়ের শেষে আমি নবূখদ্‌নিৎসর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, ও আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল; তাহাতে আমি পরাৎপরের ধন্যবাদ করিলাম, এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসা ও সমাদর করিলাম; কারণ তাঁহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাঁহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় শেষ হয়ে গেলে পর আমি নবূখদ্‌নিৎসর স্বর্গের দিকে চোখ তুললাম এবং আমার মনের সুস্থতা ফিরে আসল। তখন আমি মহান ঈশ্বরের গৌরব করলাম; যিনি চিরকাল জীবিত আছেন আমি তাঁকে সম্মান দেখালাম ও তাঁর প্রশংসা করলাম। আমি বললাম, “ঈশ্বরের রাজ্য অনন্তকালের রাজ্য; তাঁর রাজত্ব যুগের পর যুগ স্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় শেষ হয়ে গেলে পর আমি বখতে-নাসার বেহেশতের দিকে চোখ তুললাম এবং আমার মনের সুস্থতা ফিরে আসল। তখন আমি আল্লাহ্‌তা’লার গৌরব করলাম; যিনি চিরকাল জীবিত আছেন আমি তাঁকে সম্মান দেখালাম ও তাঁর প্রশংসা করলাম। আমি বললাম, “আল্লাহ্‌র রাজ্য অনন্তকালের রাজ্য; তাঁর রাজত্ব যুগের পর যুগ স্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বললেন, সাত বছর গত হলে একদিন আমি আকাশের দিকে চেয়ে ছিলাম। এমন সময়ে আবার ফিরে পেলাম মনের সুস্থ, স্বাভাবিক স্বাচ্ছন্দ্য। তখন আমি পরাৎপর ঈশ্বরের মহিমা কীর্তন করলাম, গাইলাম তাঁর প্রশস্তি যিনি নিত্য, শাশ্বত, সুমহানঃ চিরন্তন কর্তৃত্বে তিনি সমাসীন অক্ষয়, অম্লান তাঁর রাজত্বকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই সময়ের শেষে আমি, নবূখদনিৎ‌সর, স্বর্গের দিকে বিনীতভাবে তাকিয়েছিলাম এবং আমি আর একবার প্রকৃতিস্থ হলাম| তখন আমি পরাৎ‌‌পরের গুণগান করেছিলাম| ঈশ্বর যিনি অনন্তজীবি, তাঁকে প্রশংসা ও সম্মানিত করলাম| কারণ ঈশ্বরের শাসন চিরন্তন| তাঁর রাজত্ব পুরুষানুক্রমে স্থায়ী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সেই দিন শেষ হয়ে গেলে আমি, নবূখদনিৎসর স্বর্গের দিকে আমার চোখ তুললাম এবং আমাকে আবার আমার বুদ্ধি ফিরিয়ে দেওয়া হল। আমি মহান সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করলাম; যিনি অনন্তকাল স্থায়ী আমি তাঁকে সম্মান দিলাম এবং তাঁকে গৌরব দিলাম। কারণ তাঁর রাজত্ব অনন্তকাল স্থায়ী এবং তাঁর রাজ্য বংশপরম্পরায় স্থায়ী।