Daniel 4:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমি বখতে-নাসার সেই বেহেশতী রাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা ও সম্মান করছি; কেননা তাঁর সমস্ত কাজ সত্য ও তাঁর সমস্ত পথ ন্যায্য; আর যারা স্বগর্বে চলে, তিনি তাদেরকে খর্ব করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন, আমি, নেবুখাদনেজার, স্বর্গের রাজার প্রশংসা, গৌরব ও সমাদর করি কারণ তিনি যা করেন তা সঠিক ও তাঁর সমস্ত পথ ন্যায্য। আর যারা অহংকারে জীবন কাটায় তাদের তিনি নম্র করতে সক্ষম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমি নবূখদ্নিৎসর সেই স্বর্গরাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি; কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য, ও তাঁহার পথ সকল ন্যায্য; আর যাহারা স্বগর্ব্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব্ব করিতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমি নবূখদ্নিৎসর সেই স্বর্গরাজের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি; কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য, ও তাঁহার পথ সকল ন্যায্য; আর যাহারা স্বগর্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমি নবূখদ্নিৎসর সেই স্বর্গের রাজার প্রশংসা, সম্মান ও গৌরব করি, কারণ তিনি যা কিছু করেন তা ঠিক, আর তাঁর সব পথই ন্যায়ে পূর্ণ। যারা অহংকারের বশে চলে তাদের তিনি নীচু করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমি বখতে-নাসার সেই বেহেশতের বাদশাহ্র প্রশংসা, সম্মান ও গৌরব করি, কারণ তিনি যা কিছু করেন তা ঠিক, আর তাঁর সব পথই ন্যায়ে পূর্ণ। যারা অহংকারের বশে চলে তাদের তিনি নীচু করতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব আমি নেবুকাডনেজার স্বর্গের অধিপতি ঈশ্বরের মহিমা, প্রশস্তি ও গুণকীর্তন করি। তাঁর প্রতিটি কাজ ধর্মসঙ্গত ও সঠিক। উদ্ধত, অহঙ্কারী মানুষের দর্পতিনি চূর্ণ করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি, নবূখদনিৎসর স্বর্গের রাজার প্রশংসা ও সমাদর করি| তিনি যা করেন তাই সঠিক ও ন্যায্য| এবং তিনিই অহঙ্কারী মানুষদের বিনয়ীতে পরিণত করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি, নবূখদনিৎসর সেই স্বর্গের রাজার প্রশংসা, গুনগান ও সম্মান করি, কারণ তাঁর সমস্ত কাজ সঠিক এবং তাঁর সমস্ত পথগুলো ন্যায্য। তিনি তাদের নত করতে পারেন যারা তাদের অহঙ্কারে চলে।