Daniel 4:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সেই স্বপ্নের তাৎপর্য আমাকে জানবার জন্য আমি ব্যাবিলনের সমস্ত বিদ্বান লোককে আমার কাছে আনতে হুকুম করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আদেশ দিলাম যে এই স্বপ্নের মানে আমাকে ব্যাখ্যা করবার জন্য ব্যাবিলনের সমস্ত জ্ঞানীদের আমার সামনে হাজির করা হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সেই স্বপ্নের তাৎপর্য্য আমাকে জানাইবার জন্য আমি বাবিলের সমস্ত বিদ্বান্ লোককে আমার নিকটে আনিতে আজ্ঞা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সেই স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইবার জন্য আমি বাবিলের সমস্ত বিদ্বান লোককে আমার নিকটে আনিতে আজ্ঞা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করবার জন্য আমি বাবিলের সমস্ত রাজ-পরামর্শদাতাদের আমার সামনে আনবার হুকুম দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করবার জন্য আমি ব্যাবিলনের সমস্ত রাজ-পরামর্শদাতাদের আমার সামনে আনবার হুকুম দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের রাজ-উপদেষ্টাদের প্রত্যেককে ডেকে পাঠালাম। স্বপ্নের আর্থ কেউ যদি বলে দিতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি বাবিলের সমস্ত জ্ঞানী মানুষদের আমার কাছে নিয়ে আসার আদেশ দিলাম| কেন? যাতে তারা আমার স্বপ্নটির তাত্পর্য় বলতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি একটি আদেশ দিলাম যেন আমার সামনে ব্যাবিলনের সমস্ত জ্ঞানী লোকদের আনা হয় যাতে তারা সেই স্বপ্নটাকে আমার জন্য ব্যাখ্যা করতে পারে।