Daniel 4:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মন্ত্রবেত্তা, গণক, কল্‌দীয় ও জ্যোতির্বেত্তারা আমার কাছে আসলে আমি তাদের কাছে সেই স্বপ্ন বললাম; কিন্তু তারা আমাকে তার তাৎপর্য বলতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সব মন্ত্রবেত্তা, যাদুকর, জ্যোতিষী ও গণকেরা এসে হাজির হল, আমি স্বপ্নটি তাদের বললাম কিন্তু তারা কেউ এর মানে আমাকে ব্যাখ্যা করতে পারল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মন্ত্রবেত্তা, গণক, কল্‌দীয় ও জ্যোতির্ব্বেত্তারা আমার কাছে আসিলে আমি তাহাদের কাছে সেই স্বপ্ন বলিলাম; কিন্তু তাহারা আমাকে তাহার তাৎপর্য্য বলিতে পারিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মন্ত্রবেত্তা, গণক, কল্‌দীয় ও জ্যোতির্বেত্তারা আমার কাছে অসিলে আমি তাহাদের কাছে সেই স্বপ্ন বলিলাম; কিন্তু তাহারা আমাকে তাহার তাৎপর্য বলিতে পারিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদুকর, ভূতের ওঝা, জ্যোতিষী ও গণকেরা আমার কাছে আসলে পর আমি তাদের কাছে স্বপ্নটা বললাম, কিন্তু তারা তার অর্থ বলতে পারল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাদুকর, ভূতের ওঝা, জ্যোতিষী ও গণকেরা আমার কাছে আসলে পর আমি তাদের কাছে স্বপ্নটা বললাম, কিন্তু তারা তার অর্থ বলতে পারল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভবিষ্যৎ দ্রষ্টা, জাদুকর, গণক, জ্যোতিষী যে যেখানে ছিলেন সকলকে নিয়ে আসা হল। আমি স্বপ্নটি তাঁদের বললাম কিন্তু কেউ তার ব্যাখ্যা দিতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন যাদুবিদরা, মায়াবীরা, কলদীয়রা এবং ভবিষ্যতবক্তারা এলো, তখন আমি তাদের স্বপ্নের কথা বললাম| কিন্তু তারা এর অর্থ বলতে পারল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাদুকর, যারা মৃতদের সঙ্গে কথা বলত, জ্ঞানী লোকেরা এবং জ্যোতিষীরা আমার কাছে উপস্থিত হল। আমি তাদের কাছে স্বপ্নটা বললাম, কিন্তু তারা তা ব্যাখ্যা করতে পারল না।