Daniel 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবশেষে দানিয়াল, যাঁর নাম আমার দেবতার নাম অনুসারে বেল্টশৎসর, যাঁর অন্তরে পবিত্র দেবতাদের রূহ্‌ আছেন, তিনি আমার সম্মুখে আসলেন, আর আমি তাঁর কাছে সেই স্বপ্ন বললাম; যথা—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশেষে, দানিয়েল আমার সামনে এল এবং আমি স্বপ্নটি তাকে বললাম। আমার দেবতার নামানুসারে তাকে বেল্টশৎসর বলা হত কারণ পুণ্য দেবতাদের আত্মা তার অন্তরে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবশেষে দানিয়েল, যাঁহার নাম আমার দেবের নামানুসারে বেল্টশৎসর, যাঁহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন, তিনি আমার সম্মুখে আসিলেন, আর আমি তাঁহার কাছে সেই স্বপ্ন বলিলাম; যথা—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবশেষে দানিয়েল, যাঁহার নাম আমার দেবের নামানুসারে বেল্টশৎসর, যাঁহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন, তিনি আমার সম্মুখে আসিলেন, আর আমি তাঁহার কাছে সেই স্বপ্ন বলিলাম; যথা-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে দানিয়েল আমার সামনে আসলে পর আমি তাকে স্বপ্নটা বললাম। আমার দেবতার নাম অনুসারে তাকে বেল্টশৎসর নাম দেওয়া হয়েছিল। তার মধ্যে পবিত্র এমন কিছু রয়েছে যা এই পৃথিবীর নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে দানিয়াল আমার সামনে আসলে পর আমি তাকে স্বপ্নটা বললাম। আমার দেবতার নাম অনুসারে তাকে বেল্টশৎসর নাম দেওয়া হয়েছিল। তার মধ্যে পবিত্র এমন কিছু রয়েছে যা এই দুনিয়ার নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর এলেন দানিয়েল। তিনিই বেল্টশৎসর। আমাদের দেবতাদের নামে তাঁর নাম বেল্টশৎসর রাখা হয়েছে। পবিত্র ঈশ্বরের আত্মা তাঁর অন্তরে অধিষ্ঠান করেন। তাই আমি আমার স্বপ্নটি তাঁকে বললাম। বললাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে দানিয়েল এল| (আমি আমার দেবতার নামানুসারে দানিয়েলকে বেলটশত্‌সর নাম দিয়েছি| পবিত্র ঈশ্বরদের আত্মা তার মধ্যে বর্তমান রয়েছে|) আমি দানিয়েলকে আমার স্বপ্নের কথা বললাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অবশেষে দানিয়েল আমার সামনে উপস্থিত হল, যাকে আমার দেবতার নাম অনুসারে বেল্টশৎসর নাম দেওয়া হয়েছিল এবং যার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা আছে। আমি তাকে স্বপ্নটা বললাম।