Daniel 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মন্ত্রবেত্তাদের নেতা বেল্টশৎসর, আমি জানি, পবিত্র দেবতাদের রূহ্‌ তোমার অন্তরে আছেন এবং কোন গোপন বিষয় জানা তোমার পক্ষে কষ্টকর নয়; আমি স্বপ্নে যে যে দর্শন পেয়েছি, তা ও তার তাৎপর্য আমাকে জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বললাম, “হে মন্ত্রবেত্তাদের প্রধান বেল্টশৎসর, আমি জানি পুণ্য দেবতাদের আত্মা তোমার অন্তরে আছে এবং কোনো রহস্যই তোমার অসাধ্য নয়। এই হল আমার স্বপ্ন; আমাকে এর মানে বুঝিয়ে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মন্ত্রবেত্তাগণের অধ্যক্ষ বেল্টশৎসর, আমি জানি, পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন, এবং কোন নিগূঢ় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে; আমি স্বপ্নে যে যে দর্শন পাইয়াছি, তাহা ও তাহার তাৎপর্য্য আমাকে জ্ঞাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মন্ত্রবেত্তাগণের অধ্যক্ষ বেল্টশৎসর, আমি জানি, পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন, এবং কোন নিগূঢ় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে; আমি স্বপ্নে যে যে দর্শন পাইয়াছি, তাহা ও তাহার তাৎপর্য আমাকে জ্ঞাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বললাম, “হে যাদুকরদের প্রধান বেল্টশৎসর, আমি জানি তোমার মধ্যে পবিত্র এমন কিছু রয়েছে যা এই পৃথিবীর নয় এবং কোন গুপ্ত বিষয় জানা তোমার কাছে খুব কঠিন নয়। আমার এই স্বপ্নটার অর্থ তুমি বলে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বললাম, “হে জাদুকরদের প্রধান বেল্টশৎসর, আমি জানি তোমার মধ্যে পবিত্র এমন কিছু রয়েছে যা এই দুনিয়ার নয় এবং কোন গোপন বিষয় জানা তোমার কাছে খুব কঠিন নয়। আমার এই স্বপ্নটার অর্থ তুমি বলে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান রাজ-উপদেষ্টা বেল্টশৎসর, আমি জানি ঈশ্বরের আত্মা আপনার অন্তরে অধিষ্ঠান করেন। কোন রহস্যের তত্ত্ব উদ্ঘাটন আপনার অসাদ্য নয়। আমার স্বপ্নের অর্থ বুঝিয়ে দিন। স্বপ্নটি এই:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বললাম, তুমি হচ্ছ বেলটশত্‌সর, মন্ত্রবেৎতাদের রাজা| আমি জানি যে পবিত্র দেবতাদের আত্মা তোমার মধ্যে বর্তমান| আমি জানি এমন কোন গুপ্ত বিষয় নেই যা তুমি বুঝতে পারবে না| এই ছিল আমার স্বপ্ন| বল এর অর্থ কি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে যাদুকরদের প্রধান বেল্টশৎসর, আমি জানি তোমার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা আছে এবং কোন গুপ্ত বিষয়ই তোমার কাছে খুব কঠিন নয়। আমি স্বপ্নের মধ্যে কি দেখেছি এবং এর অর্থ কি তা আমাকে বল।