Daniel 5:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ বেল্শৎসর নিজের এক হাজার পদস্থ লোকদের জন্য মহাভোজ প্রস্তুত করলেন এবং সেই এক হাজার লোকদের সাক্ষাতে আঙ্গুর-রস পান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা বেলশৎসর এক হাজার বিশিষ্ট ব্যক্তিদের জন্য এক মহাভোজ দিলেন ও তাদের সঙ্গে দ্রাক্ষারস পান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা বেল্শৎসর আপনার সহস্র মহল্লোকের নিমিত্ত মহাভোজ প্রস্তুত করিলেন, এবং সেই সহস্রের সাক্ষাতে দ্রাক্ষারস পান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা বেল্শৎসর আপনার সহস্র মহল্লোকের নিমিত্ত মহাভোজ প্রস্তুত করিলেন, এবং সেই সহস্রের সাক্ষাতে দ্রাক্ষারস পান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক সময় রাজা বেল্শৎসর তাঁর এক হাজার প্রধান লোকদের জন্য একটা বড় ভোজ দিলেন এবং তিনি তাঁদের সংগে আংগুর-রস খাচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক সময় বাদশাহ্ বেল্শৎসর তাঁর এক হাজার প্রধান লোকদের জন্য একটা বড় মেজবানী দিলেন এবং তিনি তাঁদের সংগে আংগুর-রস খাচ্ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন রাজা বেলশৎসর তাঁর রাজ্যের এক হাজার সামন্তরাজকে এক মহাভোজে আমন্ত্রণ করলেন। ভোজে তিনি তাঁদের সঙ্গে সুরাপানে বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা বেল্শত্সর তাঁর 1000 উচ্চপদস্থ কর্মচারীর জন্য এক ভোজসভার আয়োজন করেছিলেন ও তাদের সঙ্গে তিনি দ্রাক্ষারস পান করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক বছর পরে একদিন রাজা বেলশৎসর তাঁর এক হাজার মহান লোকদের জন্য একটা বড় ভোজের আয়োজন করলেন এবং তিনি সেই হাজার জনের সামনে আঙ্গুর রস পান করছিলেন।