Daniel 5:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌র ও তাঁর পদস্থ লোকদের সেই কথা শুনে রাণী ভোজনশালায় আসলেন। রাণী বললেন, হে বাদশাহ্‌, চিরজীবী হোন; আপনি ভয় পাবেন না এবং আপনার মুখ ফ্যাকাশে হতে দেবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারানি, যখন রাজার ও তার বিশিষ্ট ব্যক্তিদের গলা শুনলেন, মহাভোজের স্থানে এলেন, ও বললেন, “মহারাজ চিরজীবী হোন! আতঙ্কিত হবেন না! আপনার মুখ বিবর্ণ হতে দেবেন না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজার ও তাঁহার মহল্লোকদের সেই কথা শুনিয়া রাণী ভোজনশালায় আসিলেন। রাণী বলিলেন, হে রাজন, চিরজীবী হউন; ভাবনাতে বিহ্বল হইবেন না, এবং মুখ বিবর্ণ হইতে দিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজার ও তাঁহার মহল্লোকদের সেই কথা শুনিয়া রাণী ভোজনশালায় আসিলেন। রাণী বলিলেন, হে রাজন্‌, চিরজীবী হউন; ভাবনাতে বিহ্বল হইবেন না, এবং মুখ বিবর্ণ হইতে দিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও তাঁর প্রধান লোকদের কথা শুনে রাজমাতা সেই ভোজের ঘরে এসে বললেন, “হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। আপনি ভয় পাবেন না, আপনার মুখ এত ফ্যাকাশে হতে দেবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ ও তাঁর প্রধান লোকদের কথা শুনে রাণীমা সেই মেজবানীর ঘরে এসে বললেন, “হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। আপনি ভয় পাবেন না, আপনার মুখ এত ফ্যাকাশে হতে দেবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা ও অমাত্যদের ভয়ার্ত চীৎকার রাজমাতার কানে গেল। ভোজ সভাকক্ষে এসে উপস্থিত হলেন তিনি। বললেন, মহারাজ, চিরজীবী হোন! ভয়ে বিহ্বল হবার কোন কারণ নেই, মনে সাহস আনুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাণী সেই ভোজসভায় এলেন| তিনি রাজা ও রাজকর্মচারীদের কথা শুনে বললেন, “মহারাজ দীর্ঘজীবি হোন! ভয়ে আপনার মুখ সাদা হতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা ও তাঁর মহান লোকদের কথা শুনে রাজমাতা সেই ভোজের ঘরে উপস্থিত হলেন। রাজমাতা বললেন, “মহারাজ, চিরকাল বেঁচে থাকুন! আপনার মুখের দৃশ্য পরিবর্তন না হোক।