Daniel 5:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা উৎকৃষ্ট রূহ্, জ্ঞান, বুদ্ধিকৌশল এবং স্বপ্নের তাৎপর্য বলবার, গূঢ়বাক্য প্রকাশ করার ও সন্দেহ ভঞ্জন করার ক্ষমতা সেই দানিয়ালের মধ্যে পাওয়া গিয়েছিল, যাঁকে বাদশাহ্ বেল্টশৎসর নাম দিয়েছিলেন। অতএব সেই দানিয়ালকে ডাকা হোক, তিনি তাৎপর্য জানাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার বাবা এই কাজ করেছিলেন কারণ দানিয়েলের, যাকে রাজা বেল্টশৎসর নাম দিয়েছিলেন, মধ্যে গভীর চিন্তাভাবনা, জ্ঞান, বোধশক্তি, এমনকি স্বপ্নের মানে বুঝিয়ে বলার ক্ষমতা, ধাঁধা বুঝিয়ে বলা ও কঠিন সমস্যা সমাধান করার দক্ষতা ছিল। আপনি তাকে ডেকে পাঠান এবং তিনি এই লেখার মানে আপনাকে বুঝিয়ে দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা উৎকৃষ্ট আত্মা, জ্ঞান, বুদ্ধিকৌশল এবং স্বপ্নের তাৎপর্য্য বলিবার, গূঢ়বাক্য প্রকাশ করিবার ও সন্দেহ ভঞ্জন করিবার ক্ষমতা সেই দানিয়েলে পাওয়া গিয়াছিল, যাঁহাকে রাজা বেল্টশৎসর নাম দিয়াছিলেন। অতএব সেই দানিয়েলকে আহ্বান করা হউক, তিনি তাৎপর্য্য জানাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা উৎকৃষ্ট আত্মা, জ্ঞান, বুদ্ধিকৌশল এবং স্বপ্নের তাৎপর্য বলিবার, গূঢ়বাক্য প্রকাশ করিবার ও সন্দেহ ভঞ্জন করিবার ক্ষমতা সেই দানিয়েলে পাওয়া গিয়াছিল, যাঁহাকে রাজা বেল্টশৎসর নাম দিয়াছিলেন। অতএব সেই দানিয়েলকে আহ্বান করা হউক, তিনি তাৎপর্য জানাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দানিয়েল নামে এই লোককে বেল্টশৎসর বলে ডাকতেন। তাঁর মধ্যে অসাধারণ গুণ, জ্ঞান, বুদ্ধি, স্বপ্নের অর্থ বলবার শক্তি, গুপ্ত বিষয় ব্যাখ্যার ও কঠিন সমস্যার উত্তর দেবার ক্ষমতা দেখা গিয়েছিল। আপনি দানিয়েলকে ডেকে পাঠান; এই লেখার অর্থ তিনিই আপনাকে বলে দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দানিয়াল নামে এই লোককে বেল্টশৎসর বলে ডাকতেন। তাঁর মধ্যে অসাধারণ গুণ, জ্ঞান, বুদ্ধি, স্বপ্নের অর্থ বলবার শক্তি, গোপন বিষয় ব্যাখ্যার ও কঠিন সমস্যার জবাব দেবার ক্ষমতা দেখা গিয়েছিল। আপনি দানিয়ালকে ডেকে পাঠান; এই লেখার অর্থ তিনিই আপনাকে বলে দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি অদ্ভুত ক্ষমতাসম্পন্ন। স্বপ্নের অর্থ প্রকাশে, হেঁয়ালীর সমাধানে, রহস্যের ব্যাখ্যায় অসাধারণ তাঁর দক্ষতা। আপনি তাঁকে ডেকে পাঠান। তাঁর নাম দানিয়েল। রাজা তাঁকে বেল্টশৎসর নাম দিয়েছিলেন। তিনি আপনাকে এ সবের মর্ম বলে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যে মানুষটির কথা বলছি তার নাম দানিয়েল| রাজা তার নাম দিয়েছিলেন বেলটশত্সর| বেলটশত্সর খুব বুদ্ধিমান এবং তিনি অনেক বিষয় জানেন| তিনি স্বপ্নের তাত্পর্য় ব্যাখ্যা করতে পারেন, গুপ্ত বিষয় প্রকাশ করতে পারেন এবং কঠিন সমস্যার সমাধান করতে পারেন| তিনিই এই দেওয়াল লিখনের অর্থ বলে দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর মধ্যে অসাধারণ এক আত্মা, জ্ঞান, বোঝার ক্ষমতা, স্বপ্নের ব্যাখা, ধাঁধার অর্থ বলার ক্ষমতা এবং সমস্যার সমাধান করার গুন দানিয়েলের মধ্যে পাওয়া গিয়েছিল, যাকে রাজা বেল্টশৎসর নাম দিয়েছিলেন। তাই এখন দানিয়েলকে ডাকুন এবং তিনি আপনাকে যা দেওয়ালের উপরে লেখা হয়েছিল তার অর্থ বলবেন।”