Daniel 5:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দানিয়ালকে বাদশাহ্র কাছে আনা হল। বাদশাহ্ দানিয়ালকে বললেন, তুমিই কি দানিয়াল সেই নির্বাসিত ইহুদীদের এক জন, যাদের আমার পিতা মহারাজ এহুদা দেশ থেকে এনেছিলেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দানিয়েলকে রাজার সামনে হাজির করা হল এবং রাজা তাকে বললেন, “তুমি কি দানিয়েল, যাকে আমার বাবা যিহূদা থেকে এখানে নির্বাসনে এনেছিলেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দানিয়েল রাজার নিকটে আনীত হইলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমিই কি দানিয়েল সেই নির্ব্বাসিত যিহূদী লোকদের এক জন, যাহাদিগকে আমার পিতা মহারাজ যিহূদা দেশ হইতে আনিয়াছিলেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দানিয়েল রাজার নিকটে আনীত হইলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমিই কি দানিয়েল সেই নির্বাসিত যিহূদী লোকদের একজন, যাহাদিগকে আমার পিতা মহারাজ যিহূদা দেশ হইতে আনিয়াছিলেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দানিয়েলকে রাজার সামনে আনা হল, আর রাজা তাঁকে বললেন, “তুমি কি সেই দানিয়েল যাকে আমার দাদু যিহূদা দেশ থেকে বন্দী করে এনেছিলেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দানিয়ালকে বাদশাহ্র সামনে আনা হল, আর বাদশাহ্ তাঁকে বললেন, “তুমি কি সেই দানিয়াল যাকে আমার নানা এহুদা দেশ থেকে বন্দী করে এনেছিলেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিলম্বে দানিয়েলকে রাজার কাছে নিয়ে আসা হল। তাঁকে দেখে রাজা বললেন, আপনিই সেই ইহুদী দানিয়েল? আমার পিতা আপনাকে যিহুদীয়া থেকে এখানে নির্বাসনে নিয়ে এসেছিলেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই দানিয়েলকে রাজার কাছে আনা হল| রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “তোমার নামই কি দানিয়েল যাকে আমার পিতা বন্দী করে যিহূদা থেকে এখানে নিয়ে এসেছিলেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দানিয়েলকে রাজার সামনে আনা হল। রাজা তাঁকে বললেন, “তুমি কি সেই দানিয়েল, যে যিহূদার বন্দী লোকদের একজন, যাকে আমার বাবা যিহূদা থেকে এনেছিলেন?