Daniel 5:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বিষয়ে আমি শুনতে পেয়েছি যে, তোমার অন্তরে দেবতাদের রূহ্ আছেন এবং আলো, বুদ্ধিকৌশল ও উৎকৃষ্ট জ্ঞান তোমার মধ্যে লক্ষিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শুনেছি যে তোমার অন্তরে দেবতাদের আত্মা বাস করেন, তাই তোমার মধ্যে অন্তর্দৃষ্টি, বুদ্ধিমত্তা ও অসাধারণ জ্ঞান রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বিষয়ে আমি শুনিতে পাইয়াছি যে, তোমার অন্তরে দেবগণের আত্মা আছেন, এবং দীপ্তি, বুদ্ধিকৌশল ও উৎকৃষ্ট জ্ঞান তোমার মধ্যে লক্ষিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বিষয়ে আমি শুনিতে পাইয়াছি যে, তোমার অন্তরে দেবগণের আত্মা আছেন, এবং দীপ্তি, বুদ্ধিকৌশল ও উৎকৃষ্ট জ্ঞান তোমার মধ্যে লক্ষিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি শুনেছি তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীর নয়, আর তোমার ভিতরে বুঝবার শক্তি, বুদ্ধি ও বিশেষ জ্ঞান রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শুনেছি তোমার মধ্যে এমন কিছু আছে যা এই দুনিয়ার নয়, আর তোমার ভিতরে বুঝবার শক্তি, বুদ্ধি ও বিশেষ জ্ঞান রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুনেছি, আপনার অন্তরে দেবতাদের আত্মা অবস্থান করেন। প্রখর আপনার বুদ্ধিমত্তা ও পাণ্ডিত্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শুনেছি যে তোমার মধ্যে দেবতাদের আত্মা বিদ্যমান| আমি এও শুনেছি যে তুমি গুপ্ত কথা বুঝতে সক্ষম এবং তোমার অনেক বুদ্ধি আছে এবং তুমি খুব জ্ঞানী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার বিষয়ে শুনেছি যে, দেবতাদের আত্মা তোমার মধ্য আছে এবং তোমার মধ্যে দীপ্তি, বোঝার ক্ষমতা এবং অসাধারণ জ্ঞান তোমার মধ্যে আছে।