Daniel 5:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সম্প্রতি এই লেখা পাঠ করার ও এর তাৎপর্য আমাকে জানবার জন্য বিদ্বান ও গণকদের আমার কাছে আনা হয়েছিল; কিন্তু তারা লেখার তাৎপর্য আমাকে জানাতে পারে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেওয়ালের এই লেখাটি পড়ে মানে বলবার জন্য রাজ্যের সব জ্ঞানী ও মায়াবীদের এখানে আনা হয়েছিল কিন্তু তারা কেউই এর মানে বলতে পারেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সম্প্রতি এই লেখা পাঠ করিবার ও ইহার তাৎপর্য্য আমাকে জানাইবার জন্য বিদ্বান্‌ ও গণকেরা আমার কাছে আনীত হইয়াছিল; কিন্তু তাহারা লেখার তাৎপর্য্য আমাকে জানাইতে পারে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সম্প্রতি এই লেখা পাঠ করিবার ও ইহার তাৎপর্য আমাকে জানাইবার জন্য বিদ্বান ও গণকেরা আমার কাছে আনীত হইয়াছিল; কিন্তু তাহারা লেখার তাৎপর্য আমাকে জানাইতে পারে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লেখা পড়ে আমাকে অর্থ বলে দেবার জন্য গুণিন ও অন্যান্য পরামর্শদাতাদের আমার কাছে আনা হয়েছিল, কিন্তু তারা এর অর্থ বলতে পারে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লেখা পড়ে আমাকে অর্থ বলে দেবার জন্য গুণিন ও অন্যান্য পরামর্শদাতাদের আমার কাছে আনা হয়েছিল, কিন্তু তারা এর অর্থ বলতে পারে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই লেখাটি পড়ে আমাকে তার অর্থ বুঝিয়ে দেবার জন্যে রাজ্যের সব পণ্ডিত ও জ্যোতিষীদের ডেকে আনা হয়েছিল। কিন্তু তাঁরা কেউই এর অর্থ উদ্ধার করতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেওয়ালের লিখন পড়ে তার অর্থ ব্যাখ্যা করবার জন্য আমার কাছে জ্ঞানী এবং যাদুবিদদের আনা হয়েছিল| কিন্তু তারা এটা করতে সক্ষম হল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এখন সেই সমস্ত লোক যারা জ্ঞানের জন্য পরিচিত ও যারা মৃতদের সঙ্গে কথা বলে, তাদের আমার সামনে আনা হয়েছিল, কিন্তু তারা এর ব্যাখ্যা আমাকে জানাতে পারে নি।