Daniel 5:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দানিয়াল জবাবে বাদশাহ্কে বললেন, আপনার দান আপনারই থাকুক, আপনার পুরস্কার অন্যকে দিন; কিন্তু আমি বাদশাহ্র কাছে এই লিপি পাঠ করবো এবং এর তাৎপর্য তাঁকে জানাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দানিয়েল রাজাকে উত্তর দিলেন, আপনার উপহার আপনি নিজের কাছেই রাখুন ও আপনার পুরস্কার আপনি অন্য কাউকে দিন। কিন্তু আমি মহারাজের কাছে এই লেখাটি পড়ব এবং তার মানে আপনাকে বলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দানিয়েল উত্তর করিয়া রাজার সম্মুখে বলিলেন, আপনার দান আপনারই থাকুক, আপনার পুরস্কার অন্যকে দিউন; কিন্তু আমি মহারাজের নিকটে এই লিপি পাঠ করিব, এবং ইহার তাৎপর্য্য তাঁহাকে জানাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দানিয়েল উত্তর করিয়া রাজার সম্মুখে কহিলেন, আপনার দান আপনারই থাকুক, আপনার পুরস্কার অন্যকে দিউন; কিন্তু আমি মহারাজের নিকটে এই লিপি পাঠ করিব, এবং ইহার তাৎপর্য তাঁহাকে জানাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দানিয়েল উত্তরে রাজাকে বললেন, “আপনার পুরস্কার আপনারই থাকুক অথবা সেগুলো আপনি অন্য কাউকে দিন। কিন্তু আমি মহারাজের কাছে লেখাটা পড়ব ও তার অর্থ তাঁকে বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দানিয়াল জবাবে বাদশাহ্কে বললেন, “আপনার পুরস্কার আপনারই থাকুক অথবা সেগুলো আপনি অন্য কাউকে দিন। কিন্তু আমি মহারাজের কাছে লেখাটা পড়ব ও তার অর্থ তাঁকে বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানিয়েল বললেন, মহারাজ, আপনার পুরস্কার আপনারই থাক অথবা অন্য কাউকে দিন। আমি লেখাটি পড়ে তার অর্থ বলে দিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দানিয়েল রাজাকে উত্তর দিল, “আপনার দান আপনার কাছে থাকুক বা ওটা আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারেন| আমি তবুও আপনাকে এই লেখা পাঠ করে তার অর্থ ব্যাখ্যা করে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দানিয়েল রাজাকে উত্তর দিলেন, “আপনার পুরষ্কার আপনারই থাকুক এবং আপনার পুরষ্কার আপনি অন্য কাউকে দিন। তবুও, আমি আপনার কাছে লেখাটা পড়ব ও তার অর্থ আপনাকে বলব।