Daniel 5:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বাদশাহ্, সর্বশক্তিমান আল্লাহ্ আপনার পিতা বখতে-নাসারকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মহারাজ, পরাৎপর ঈশ্বর আপনার বাবা নেবুখাদনেজারকে আধিপত্য, মাহাত্ম্য, মহিমা ও প্রতিপত্তি দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে রাজন্, পরাৎপর ঈশ্বর আপনার পিতা নবূখদ্নিৎসরকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে রাজন্, পরাৎপর ঈশ্বর আপনার পিতা নবূখদ্নিৎসরকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মহারাজ, মহান ঈশ্বর আপনার দাদু নবূখদ্নিৎসরকে রাজ্য, শক্তি, গৌরব ও জাঁকজমক দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মহারাজ, আল্লাহ্তা’লা আপনার নানা বখতে-নাসারকে রাজ্য, শক্তি, গৌরব ও জাঁকজমক দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আপনার পিতা নেবুকাডনেজারকে একজন মহান রাজারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে দিয়েছিলেন মানসম্ভ্রম, গৌরব ও মাহাত্ম্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মহারাজ, পরাৎপর আপনার পিতামহ নবূখদনিৎসরকে একজন মহান ও পরাক্রমী রাজা বানিয়ে ছিলেন| তাঁকে ঈশ্বর এক গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মহারাজ, মহান সর্বশক্তিমান ঈশ্বর আপনার মত আপনার বাবা নবূখদনিৎসরকে রাজ্য, মহিমা, সম্মান ও প্রতাপ দিয়েছিলেন।