Daniel 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আঙ্গুর-রসের স্বাদ গ্রহণ করতে করতে বেল্‌শৎসর হুকুম করলেন, আমার পিতা বখতে-নাসার জেরুশালেমের এবাদতখানা থেকে যেসব সোনা ও রূপার পাত্র নিয়ে এসেছিলেন, সেগুলো আনা হোক, যেন বাদশাহ্‌ ও তাঁর পদস্থ লোকেরা, তাঁর পত্নীরা ও তাঁর উপপত্নীরা সেসব পাত্রে পান করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেলশৎসর যখন দ্রাক্ষারস পান করছিলেন, তিনি আদেশ দিলেন সেইসব সোনারুপোর পানপাত্র সেখানে আনা হোক যেগুলি তার বাবা নেবুখাদনেজার জেরুশালেমের মন্দির থেকে নিয়েছিলেন, যেন রাজা ও তার বিশিষ্ট ব্যক্তিগণ, তার পত্নীগণ ও উপপত্নীগণ সকলে সেইসব পাত্রে দ্রাক্ষারস পান করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করিতে করিতে বেল্‌শৎসর আজ্ঞা করিলেন, আমার পিতা নবূখদ্‌নিৎসর যিরূশালেমস্থ মন্দির হইতে যে সকল স্বর্ণের ও রৌপ্যের পাত্র লইয়া আসিয়াছিলেন, সে সকল আনীত হউক, যেন রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করিতে করিতে বেল্‌শৎসর আজ্ঞা করিলেন, আমার পিতা নবূখদ্‌নিৎসর যিরূশালেমস্থ মন্দির হইতে যে সকল স্বর্ণের ও রৌপ্যের পাত্র লইয়া আসিয়াছিলেন, সেই সকল আনীত হউক, যেন রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আংগুর-রস খেতে খেতে বেল্‌শৎসর আদেশ দিলেন, তাঁর মায়ের বাবা নবূখদ্‌নিৎসর যিরূশালেমের উপাসনা-ঘর থেকে যে সব সোনা ও রূপার পাত্র এনেছিলেন সেগুলো যেন আনা হয় যাতে রাজা, তাঁর প্রধান লোকেরা, তাঁর স্ত্রীরা ও তাঁর উপস্ত্রীরা সেই সব পাত্রে করে আংগুর-রস খেতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আংগুর-রস খেতে খেতে বেল্‌শৎসর হুকুম দিলেন, তাঁর নানা বখতে-নাসার জেরুজালেমের বায়তুল-মোকাদ্দস থেকে যে সব সোনা ও রূপার পাত্র এনেছিলেন সেগুলো যেন আনা হয় যাতে বাদশাহ্‌, তাঁর প্রধান লোকেরা, তাঁর স্ত্রীরা ও তাঁর উপস্ত্রীরা সেই সব পাত্রে করে আংগুর-রস খেতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুরাপান চলছে—এমন সময়ে বেলশৎসর তাঁর পিতা নেবুকাডনেজার জেরুশালেম মন্দির থেকে যে সব সোনারূপোর পাত্র নিয়ে চলে এসেছিলেন সেগুলি আনতে বললেন। এইসব পাত্রে তাঁরা সুরাপান করবেন, তিনি, তাঁর অমাত্যেরা ও পত্নী-উপপত্নীরা সকলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষারসের প্রভাবে তিনি তাঁর ভৃত্যদের আদেশ দিলেন সেই সব সোনার ও রূপার পাত্রগুলি আনতে যেগুলি নবূখদনিৎ‌সর, তাঁর পিতামহ জেরুশালেমের মন্দির থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন| রাজা চেয়েছিলেন তার রাজবংশীয়রা, পত্নীরা ও উপপত্নীরা যেন ওইসব পাত্র থেকে দ্রাক্ষারস পান করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বেলশৎসর যখন আঙ্গুর রস পান করছিলেন, তখন তিনি আদেশ দিলেন তাঁর সামনে যিরূশালেমের মন্দির থেকে যে সমস্ত সোনা ও রূপার পাত্র তাঁর বাবা নবূখদনিৎসর এনেছিলেন সেগুলো যেন আনা হয় এবং যাতে রাজা, তাঁর মহান লোকেরা, তাঁর স্ত্রীরা ও তাঁর উপপত্নীরা সেই সব পাত্রে করে পান করতে পারেন।