Daniel 5:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বেহেশতের অধিপতির বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়েছেন; এবং তাঁর এবাদতখানার নানা পাত্র আপনার সম্মুখে আনা হয়েছে, আর আপনি, আপনার পদস্থ লোকেরা, আপনার পত্নীরা ও আপনার উপপত্নীরা সেসব পাত্রে আঙ্গুর-রস পান করেছেন; এবং রূপার, সোনার, ব্রোঞ্জের, লোহার, কাঠের ও পাথরের তৈরি যে দেবতারা দেখতে পায় না, শুনতে পায় না, কিছু জানতেও পারে না, আপনি তাদের প্রশংসা করেছেন; কিন্তু আপনার নিঃশ্বাস যাঁর হাতে ও আপনার সকল পথ যাঁর অধীন, আপনি সেই আল্লাহ্‌র সমাদর করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে নিজেকে তুলে ধরেছেন। ঈশ্বরের মন্দির থেকে আনা পবিত্র পাত্রগুলিতে আপনি, আপনার বিশিষ্ট ব্যক্তিগণ, আপনার পত্নীগণ ও উপপত্নীগণ দ্রাক্ষারস পান করেছেন। রুপো, সোনা, পিতল, লোহা, কাঠ ও পাথরের দেবতাদের, যারা দেখতে, শুনতে বা বুঝতে পারে না, আপনি তাদের আরাধনা করছেন। কিন্তু আপনি সেই ঈশ্বরের আরাধনা করেননি যিনি আপনাকে জীবন দেন এবং আপনার নিয়তি নিয়ন্ত্রণ করেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু স্বর্গাধিপতির বিরুদ্ধে আপনাকে উচ্চ করিয়াছেন; এবং তাঁহার গৃহের নানা পাত্র আপনার সম্মুখে আনীত হইয়াছে, আর আপনি, আপনার মহল্লোকেরা, আপনার পত্নীগণ ও আপনার উপপত্নীগণ সেই সকল পাত্রে দ্রাক্ষারস পান করিয়াছেন; এবং রৌপ্যময়, সুবর্ণময়, পিত্তলময়, লৌহময়, কাষ্ঠময় ও প্রস্তরময় যে দেবগণ দেখিতে পায় না, শুনিতে পায় না, কিছু জানিতেও পারে না, আপনি তাহাদের প্রশংসা করিয়াছেন; কিন্তু আপনার নিঃশ্বাস যাঁহার হস্তগত ও আপনার সকল পথ যাঁহার অধীন, আপনি সেই ঈশ্বরের সমাদর করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু স্বর্গাধিপতির বিরুদ্ধে আপনাকে উচ্চ করিয়াছেন; এবং তাঁহার গৃহের নানা পাত্র আপনার সম্মুখে আনীত হইয়াছে, আর আপনি, আপনার মহল্লোকেরা, আপনার পত্নীগণ ও আপনার উপপত্নীগণ সেই সকল পাত্রে দ্রাক্ষারস পান করিয়াছেন; এবং রৌপ্যময়, সুবর্ণময়, পিত্তলময়, লৌহময়, কাষ্ঠময় ও প্রস্তরময় যে দেবগণ দেখিতে পায় না, শুনিতে পায় না, কিছু জানিতেও পারে না, আপনি তাহাদের প্রশংসা করিয়াছেন; কিন্তু আপনার নিঃশ্বাস যাঁহার হস্তগত ও আপনার সকল পথ যাঁহার অধীন, আপনি সেই ঈশ্বরের সমাদর করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বদলে আপনি নিজেকে স্বর্গের প্রভুর বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। তাঁর ঘর থেকে নিয়ে আসা পাত্রগুলো আপনি আনিয়েছেন এবং আপনি, আপনার প্রধান লোকেরা, আপনার স্ত্রীরা ও উপস্ত্রীরা তাতে করে আংগুর-রস খেয়েছেন। আপনি রূপা, সোনা, ব্রোঞ্জ, লোহা, কাঠ ও পাথরের তৈরী যে দেবতারা দেখতে, শুনতে ও বুঝতে পারে না তাদের প্রশংসা করেছেন। কিন্তু আপনি ঈশ্বরের গৌরব করেন নি, যাঁর হাতে রয়েছে আপনার জীবন ও আপনার সমস্ত পথ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বদলে আপনি নিজেকে বেহেশতের মালিকের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। তাঁর ঘর থেকে নিয়ে আসা পাত্রগুলো আপনি আনিয়েছেন এবং আপনি, আপনার প্রধান লোকেরা, আপনার স্ত্রীরা ও উপস্ত্রীরা তাতে করে আংগুর-রস খেয়েছেন। আপনি রূপা, সোনা, ব্রোঞ্জ, লোহা, কাঠ ও পাথরের তৈরী যে দেবতারা দেখতে, শুনতে ও বুঝতে পারে না তাদের প্রশংসা করেছেন। কিন্তু আপনি আল্লাহ্‌র প্রশংসা করেন নি, যাঁর হাতে রয়েছে আপনার জীবন ও আপনার সমস্ত পথ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছেন। স্পর্ধাভরে তাঁর মন্দির থেকে তুলে আনা পাত্রসামগ্রী এখানে আনিয়েছেন। আবার সেগুলিতে আপনি, আপনার অমাত্যবর্গ ও পত্নী-উপপত্নীসহ সুরাপান করেছেন। আর সেই সঙ্গে করেছেন সেই সব দেবতার বন্দনা যারা সোনা, রূপো, পিতল, লোহা, কাঠ, পাথরে তৈরী। না আছে তাদের কিছু দেখার ক্ষমতা, না পায় তারা কিছু শুনতে আর না আছে তাদের কিছু করার ক্ষমত। কিন্তু আপনার জীবনমৃত্যু যাঁর হাতে, যাঁর অনুমোদন ছাড়া আপনি কিছুই করতে পারেন না, সেই প্রভু পরমেশ্বরকে আপনি তাঁর যোগ্য মর্যাদা দেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার বদলে আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছেন| আপনি প্রভুর মন্দির থেকে আনা পাত্রে আপনার রাজকর্মচারী, আপনার পত্নী ও উপপত্নীদের দ্রাক্ষারস পান করার আদেশ দিয়েছেন| আপনি সোনা, রূপা, পিতল, লোহা, কাঠ ও পাথরের তৈরী সেই সব দেবতাদের প্রশংসা করেছেন| তারা কিছু দেখতে পায় না, শুনতে পায় না বা বুঝতে পারে না| কিন্তু আপনি সেই ঈশ্বরকে সম্মান দেন নি যাঁর আপনার জীবন ও কর্মের ওপর নিয়ন্ত্রণ রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আপনি নিজেকে স্বর্গের প্রভুর বিরুদ্ধে উঁচু করেছেন। তাঁর গৃহ থেকে তারা সেই পাত্রগুলো আপনার কাছে নিয়ে এসেছিল এবং আপনি, আপনার মহান লোকেরা, আপনার স্ত্রীরা ও উপপত্নীরা তাতে করে আঙ্গুর রস পান করেছিলেন এবং আপনি রূপা, সোনা, ব্রোঞ্জ, লোহা, কাঠ ও পাথরের তৈরী যে দেবতারা দেখতে, শুনতে ও বুঝতে পারে না তাদের প্রশংসা করেছেন। কিন্তু আপনি সেই ঈশ্বরের সম্মান করেন নি, যিনি তাঁর হাতের মধ্যে আপনার শ্বাসবায়ু ধরে রেখেছেন এবং যিনি আপনার সমস্ত পথ জানেন।