Daniel 5:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘খণ্ডিত,’ আপনার রাজ্য খণ্ডিত হয়ে মাদীয় ও পারসীকদের দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ পারসিন: আপনার রাজ্য বিভক্ত হয়েছে এবং মাদীয় ও পারসিকদেরকে দেওয়া হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘খণ্ডিত,’ আপনার রাজ্য খণ্ডিত হইয়া মাদীয় ও পারসীকদিগকে দত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘খণ্ডিত,’ আপনার রাজ্য খণ্ডিত হইয়া মাদীয় ও পারসীকদিগকে দত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপারসীন, অর্থাৎ ভাগ করা- আপনার রাজ্যটা ভাগ করে মাদীয় ও পারসীকদের দেওয়া হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উপারসীন, অর্থাৎ ভাগ করা- আপনার রাজ্যটা ভাগ করে মিডীয় ও পারসীকদের দেওয়া হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘বিভাজিত’—এর অর্থ, মিডিয়া নিবাসী ও পারসিকদের মধ্যে আপনার রাজ্য ভাগ করে দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপারসীন: আপনার রাজ্য বিচ্ছিন্ন হয়ে ভেঙ্গে যাচ্ছে| তা এখন মাদীয় ও পারসীকদের মধ্যে বণ্ট্ন করা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপারসীন, আপনার রাজ্য বিভক্ত হয়েছে এবং তা মাদীয় ও পারসীকদের দেওয়া হয়েছে।”