Daniel 5:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বেল্শৎসরের হুকুমে দানিয়াল বেগুনে কাপড় পরানো হল ও তাঁর গলায় সোনার হার দেওয়া হল এবং তাঁর বিষয়ে এই কথা ঘোষণা করে দেওয়া হল যে, তিনি রাজ্যে তৃতীয় পদের অধিকারী হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বেলশৎসরের আদেশে, দানিয়েলকে বেগুনি রংয়ের রাজকীয় পোশাক ও গলায় সোনার হার পরান হল এবং তাকে রাজ্যের তৃতীয় উচ্চতম শাসক ঘোষণা করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বেল্শৎসরের আজ্ঞায় দানিয়েল বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইলেন, ও তাঁহার কণ্ঠে সুবর্ণের হার দেওয়া গেল, এবং তাঁহার বিষয়ে এই কথা ঘোষণা করিয়া দেওয়া হইল যে, তিনি রাজ্যে তৃতীয় কর্ত্তা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বেল্শৎসরের আজ্ঞায় দানিয়েল বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইলেন, ও তাঁহার কন্ঠে সুবর্ণের হার দেওয়া গেল, এবং তাঁহার বিষয়ে এই কথা ঘোষণা করিয়া দেওয়া হইল যে, তিনি রাজ্যে তৃতীয় কর্তা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বেল্শৎসরের আদেশে দানিয়েলকে বেগুনে কাপড় পরানো হল এবং তাঁর গলায় সোনার হার দেওয়া হল। তাঁকে রাজ্যের তিনজন রাজার মধ্যে একজনের পদ দেবার কথা ঘোষণা করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বেল্শৎসরের হুকুমে দানিয়ালকে বেগুনে কাপড় পরানো হল এবং তাঁর গলায় সোনার হার দেওয়া হল। তাঁকে রাজ্যের তিনজন বাদশাহ্র মধ্যে একজনের পদ দেবার কথা ঘোষণা করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গে সঙ্গে বেলশৎসর দানিয়েলকে বেগুনী রংয়ের রাজপোষাকে সজ্জিত করে, গলায় সম্মানসূচক সোনার হার পরিয়ে দেবার আদেশ দিলেন ও তাঁকে রাজ্যের তৃতীয় উচ্চতম ক্ষমতার আসনে প্রতিষ্ঠা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বেল্শত্সর দানিয়েলকে বেগুনী বস্ত্রে ভূষিত করার আদেশ দিলেন| তার গলায় সোনার হার পরিয়ে দেওয়া হল এবং তাকে রাজ্যের তৃতীয় উচ্চতম শাসক ঘোষণা করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বেলশৎসর আদেশ দিলেন এবং তারা দানিয়েলকে বেগুনী কাপড় পরানো হল এবং তাঁর গলায় সোনার হার দেওয়া হল এবং তাঁর বিষয়ে রাজা এই কথা ঘোষণা করলেন যে তিনি রাজ্যে প্রধান শাসকদের মধ্য তৃতীয়।