Daniel 5:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এবাদতখানা থেকে, জেরুশালেমের আল্লাহ্‌র এবাদতখানা থেকে আনা ঐ সোনার পাত্রগুলো নিয়ে আসা হল, আর বাদশাহ্‌ ও তাঁর পদস্থ লোকেরা, তাঁর পত্নীরা ও তাঁর উপপত্নীরা সেসব পাত্রে পান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা সোনার পানপাত্রগুলি নিয়ে এল যেগুলি জেরুশালেমে অবস্থিত ঈশ্বরের মন্দির থেকে নেওয়া হয়েছিল এবং রাজা ও তার বিশিষ্ট ব্যক্তিগণ, রাজার পত্নীগণ ও উপপত্নীগণ সেই পাত্রগুলিতে দ্রাক্ষারস পান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহ-মন্দির হইতে আনীত ঐ সুবর্ণ পাত্র সকল লইয়া আসা হইল, আর রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহ-মন্দির হইতে আনীত ঐ সুবর্ণ পাত্র সকল লইয়া আসা হইল, আর রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বরের ঘর থেকে যে সব সোনার পাত্র নিয়ে আসা হয়েছিল সেগুলো আনা হলে পর রাজা, তাঁর প্রধান লোকেরা, তাঁর স্ত্রীরা ও তাঁর উপস্ত্রীরা তাতে করে আংগুর-রস খেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল্লাহ্‌র ঘর থেকে যে সব সোনার পাত্র নিয়ে আসা হয়েছিল সেগুলো আনা হলে পর বাদশাহ্‌, তাঁর প্রধান লোকেরা, তাঁর স্ত্রীরা ও তাঁর উপস্ত্রীরা তাতে করে আংগুর-রস খেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিলম্বে এল সোনার সেই সব পাত্র। শুরু হল সুরাপান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তারা জেরুশালেমে অবস্থিত ঈশ্বরের মন্দির থেকে সোনার পাত্রগুলি যেগুলি নিয়ে আসা হয়েছিল সেগুলি নিয়ে এলো| এবং রাজা ও তাঁর কর্মচারীরা, তাঁর পত্নীরা ও উপপত্নীরা সেই পাত্রগুলি থেকে পান করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দাসেরা সেই সমস্ত সোনার পাত্রগুলি নিয়ে এল যা যিরূশালেমের ঈশ্বরের গৃহ থেকে আনা হয়েছিল। রাজা, তাঁর মহান লোকেরা এবং তাঁর স্ত্রীরা ও তাঁর উপপত্নীরা সেগুলিতে পান করলেন।