Daniel 5:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ উচ্চৈঃস্বরে গণক, কল্দীয় ও জ্যোতির্বেত্তাদের আনতে হুকুম করলেন। বাদশাহ্ ব্যাবিলনের বিদ্বানদের বললেন, যে কোন ব্যক্তি এই লেখা পড়ে এর তাৎপর্য আমাকে জানাবে, তাকে বেগুনে কাপড় পরানো হবে, তার গলায় সোনার হার দেওয়া হবে এবং সে রাজ্যে তৃতীয় হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা চিৎকার করে মায়াবী, জ্যোতিষী ও গণকদের ডেকে পাঠালেন। তিনি ব্যাবিলনের সেইসব জ্ঞানীদের বললেন, “এই লেখাগুলি যে পড়তে পারবে ও আমাকে এর মানে বলতে পারবে, তাকে বেগুনি রংয়ের রাজপোশাক পরানো হবে, গলায় সোনার হার পরানো হবে এবং তাকে রাজ্যের তৃতীয় উচ্চতম শাসক করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা উচ্চৈঃস্বরে গণক, কল্দীয় ও জ্যোতির্ব্বেত্তাদিগকে আনিতে আজ্ঞা করিলেন। রাজা বাবিলের বিদ্বান্দিগকে কহিলেন, যে কোন ব্যক্তি এই লেখা পড়িয়া ইহার তাৎপর্য্য আমাকে জানাইবে, সে বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইবে, তাহার কণ্ঠে সুবর্ণের হার দত্ত হইবে, এবং সে রাজ্যে তৃতীয় কর্ত্তা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা উচ্চৈঃস্বরে গণক, কল্দীয় ও জ্যোতির্বেত্তাদিগকে আনিতে আজ্ঞা করিলেন। রাজা বাবিলের বিদ্বানদিগকে কহিলেন, যে কোন ব্যক্তি এই লেখা পড়িয়া ইহার তাৎপর্য আমাকে জানাইবে, সে বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইবে, তাহার কণ্ঠে সুবর্ণের হার দত্ত হইবে, এবং সে রাজ্যে তৃতীয় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা জোরে ডাক দিয়ে ভূতের ওঝা, জ্যোতিষী ও গণকদের নিয়ে আসতে বললেন। তিনি বাবিলের সেই পরামর্শদাতাদের বললেন, “যে কেউ এই লেখা পড়ে তার মানে আমাকে বলে দিতে পারবে তাকে বেগুনে কাপড় পরানো হবে ও গলায় সোনার হার দেওয়া হবে আর তাকে রাজ্যের তিনজন রাজার মধ্যে একজনের পদ দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্ জোরে ডাক দিয়ে ভূতের ওঝা, জ্যোতিষী ও গণকদের নিয়ে আসতে বললেন। তিনি ব্যাবিলনের সেই পরামর্শদাতাদের বললেন, “যে কেউ এই লেখা পড়ে তার মানে আমাকে বলে দিতে পারবে তাকে বেগুনে কাপড় পরানো হবে ও গলায় সোনার হার দেওয়া হবে আর তাকে রাজ্যের তিনজন বাদশাহ্র মধ্যে একজনের পদ দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চীৎকার করে উঠলেন রাজা। ডেকে পাঠালেন জ্যোতিষী পণ্ডিতদের। তাঁরা এসে পৌঁছানমাত্র তাঁদের বললেন, এই লেখা যে পড়ে দেবে আর এর অর্থ উদ্ধার করে দেবে তাকে আমি বেগুনী রংয়ের রাজপোষাকে সজ্জিত করে, গলায় সোনার হার দিয়ে রাজ্যের তৃতীয় উচ্চতম ক্ষমতার আসনে বসাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা সমস্ত যাদুবিদগণ, ভবিষ্যৎ বক্তাসমূহ এবং কলদীয়দের তাঁর কাছে ডাকলেন| তিনি ঐ জ্ঞানী লোকদের বললেন, “যারা আমাকে এই লেখা পড়ে তার অর্থ ব্যাখ্যা করে দিতে পারবে আমি তাদের পুরস্কার দেব| আমি তাদের বেগুনী রঙের বস্ত্র দেব, তাদের গলায় সোনার হার দেব এবং তাকে আমার রাজ্য তৃতীয় শাসকের পদ দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা জোরে চিত্কার করে আদেশ দিয়ে, যারা নিজেদেরকে মৃতদের সঙ্গে কথা বলত বলে দাবি করত তাদের এবং জ্যোতিষীদের নিয়ে আসতে বললেন। রাজা সেই সমস্ত লোকদেরকে যারা ব্যাবিলনে জ্ঞানের জন্য পরিচিত ছিলেন তাঁদের বললেন, “যে কেউ এই লেখা ও তার মানে ব্যাখ্যা করতে পারবে তাকে বেগুনী কাপড় পরানো হবে এবং তার গলায় সোনার হার পরানো হবে। রাজ্যে ক্ষমতার দিক থেকে সে তৃতীয় হবে।”