Daniel 5:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্র বিদ্বান লোকেরা ভিতরে আসল; কিন্তু সেই লেখা পড়তে কিংবা বাদশাহ্কে তার তাৎপর্য জানাতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজার সকল জ্ঞানী ব্যক্তিরা এগিয়ে এল কিন্তু কেউ সেই লেখা পড়তে পারল না বা রাজাকে তার মানেও বলতে পারল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজার বিদ্বান্ লোকেরা ভিতরে আসিল; কিন্তু সেই লেখা পড়িতে কিম্বা রাজাকে তাহার তাৎপর্য্য জানাইতে পারিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজার বিদ্বান লোকেরা ভিতরে আসিল; কিন্তু সেই লেখা পড়িতে কিম্বা রাজাকে তাহার তাৎপর্য জানাইতে পারিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার সেই সব পরামর্শদাতারা ভিতরে আসল, কিন্তু তারা সেই লেখা পড়তে কিম্বা রাজাকে তার অর্থ বলতে পারল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র সেই সব পরামর্শদাতারা ভিতরে আসল, কিন্তু তারা সেই লেখা পড়তে কিংবা বাদশাহ্কে তার অর্থ বলতে পারল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজ পণ্ডিতেরা এগিয়ে এলেন কিন্তু কেউই সে লেখা পড়তে পারলেন না, অর্থ উদ্ধার তো দূরের কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই রাজার সমস্ত জ্ঞানী ব্যক্তিরা জড়ো হল| কিন্তু তারা লেখাটি পড়তে বা তার অর্থ বলতে পারল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজার সমস্ত লোকেরা যারা তাঁদের জ্ঞানের জন্য পরিচিত ছিলেন তাঁরা ভিতরে এলেন, কিন্তু তাঁরা কেউই সেই লেখা পড়তে পারল না বা তার অর্থও রাজাকে বলতে পারল না।