Daniel 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বেল্শৎসর বাদশাহ্ ভীষণ ভয় পেলেন, তাঁর মুখ ফ্যাকাশে হয়ে গেল ও তাঁর পদস্থ লোকেরা হতভম্ব হয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা বেলশৎসর আরও বেশি আতঙ্কিত হয়ে উঠলেন এবং তার মুখ আরও বিবর্ণ হয়ে উঠল। তার বিশিষ্ট ব্যক্তিগণ হতবুদ্ধি হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বেল্শৎসর রাজা অতিশয় বিহ্বল হইলেন, তাঁহার মুখ বিবর্ণ হইল, ও তাঁহার মহল্লোকেরা উদ্বিগ্ন হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বেল্শৎসর রাজা অতিশয় বিহ্বল হইলেন, তাঁহার মুখ বিবর্ণ হইল, ও তাঁহার মহল্লোকেরা উদ্বিগ্ন হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা বেল্শৎসর আরও ভয় পেলেন এবং তাঁর মুখ আরও ফ্যাকাশে হল। তাঁর প্রধান লোকেরা হতভম্ব হয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্ বেল্শৎসর আরও ভয় পেলেন এবং তাঁর মুখ আরও ফ্যাকাশে হল। তাঁর প্রধান লোকেরা হতভম্ব হয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আতঙ্কে রাজা বেলশৎসরের মুখ আরও পাণ্ডুর হয়ে গেল। হতবুদ্ধি অমাত্যেরা কি যে করবেন ভেবে পেলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা বেল্শত্সর ভয় পেয়ে গেলেন| তাঁর মুখ চিন্তায় ও ভয়ে সাদা হয়ে গেল| রাজার কর্মচারীরা বিভ্রান্ত হয়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা বেলশৎসর খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং তাঁর মুখের চেহারা বিবর্ণ হয়ে গেল। তাঁর মহান লোকেরা হতভম্ব হয়ে গেলেন।