Daniel 6:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই লোকেরা সমাগত হয়ে দেখলেন, দানিয়াল তাঁর আল্লাহ্‌র কাছে মুনাজাত করছেন ও করুণা চাইছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন এই লোকেরা মিলিতভাবে গেলেন ও দেখলেন দানিয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ও সাহায্য চাইছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেই লোকেরা সমাগত হইয়া দেখিলেন, দানিয়েল আপন ঈশ্বরের নিকটে অনুরোধ ও বিনতি করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই লোকেরা সমাগত হইয়া দেখিলেন, দানিয়েল আপন ঈশ্বরের নিকটে অনুরোধ ও বিনতি করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই লোকেরা দল বেঁধে সেখানে গিয়ে দানিয়েলকে ঈশ্বরের কাছে প্রার্র্থনা করতে ও মিনতি জানাতে দেখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই লোকেরা দল বেঁধে সেখানে গিয়ে দানিয়ালকে আল্লাহ্‌র কাছে মুনাজাত করতে ও মিনতি জানাতে দেখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানিয়েলের শত্রুরা সজাগ দৃষ্টি রাখলেন। তাঁরা তাকে এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ওই সব লোকরা দল বেঁধে দানিয়েলের বাড়ি গেল এবং তাঁকে প্রার্থনা করতে এবং ঈশ্বরের কাছে সাহায্য চাইতে দেখতে পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই লোকেরা যারা একসঙ্গে ষড়যন্ত্র করেছিল, তারা দেখতে পেল যে দানিয়েল ঈশ্বরের কাছে অনুরোধ ও সাহায্য চাইছেন।