Daniel 6:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ এই কথা শুনে অতিশয় মনক্ষুণ্ন হলেন এবং দানিয়ালকে উদ্ধার করার জন্য চেষ্টা করলেন; সূর্যাস্ত পর্যন্ত তাঁকে রক্ষা করতে অনেক যত্ন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা যখন একথা শুনলেন তখন অত্যন্ত উদ্বিগ্ন হলেন; তিনি দানিয়েলকে রক্ষা করতে দৃঢ়সংকল্প ছিলেন এবং সূর্যাস্ত পর্যন্ত তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা এ কথা শুনিয়া অতিশয় ক্ষুণ্ণমনা হইলেন, এবং দানিয়েলকে উদ্ধার করিবার জন্য চেষ্টা পাইলেন; সূর্য্যাস্ত পর্য্যন্ত তাঁহাকে রক্ষা করিতে অনেক যত্ন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা এই কথা শুনিয়া অতিশয় ক্ষুন্নমনা হইলেন, এবং দানিয়েলকে উদ্ধার করিবার জন্য চেষ্টা করিলেন; সূর্যাস্ত পর্যন্ত তাঁহাকে রক্ষা করিতে অনেক যত্ন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা এই কথা শুনে খুবই দুঃখিত হলেন; দানিয়েলকে তিনি রক্ষা করবেন বলে মনে মনে স্থির করলেন এবং তাঁকে উদ্ধার করবার জন্য সূর্য না ডোবা পর্যন্ত সব রকমে চেষ্টা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ এই কথা শুনে খুবই দুঃখিত হলেন; দানিয়ালকে তিনি রক্ষা করবেন বলে মনে মনে স্থির করলেন এবং তাঁকে উদ্ধার করবার জন্য সূর্য না ডোবা পর্যন্ত সব রকম চেষ্টা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা শুনে রাজা খুব দুঃখ পেলেন। দানিয়েলকে উদ্ধার করার পথ খুঁজতে লাগলেন এবং সারাদিন তিনি সেই চেষ্টা চালিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা একথা শুনে খুবই দুঃখ পেলেন ও মুষড়ে পড়লেন| তিনি দানিয়েলকে রক্ষা করতে চেয়েছিলেন এবং সেই জন্য সূর্যাস্ত পর্যন্ত তিনি দানিয়েলকে রক্ষা করার উপায় ভাবতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন রাজা এই কথা শুনলেন তিনি খুবই দুঃখিত হলেন এবং দানিয়েলকে তিনি রক্ষা করবেন বলে মনের মধ্যে স্থির করলেন এবং তাঁকে উদ্ধার করার জন্য সূর্য্য অস্ত না যাওয়া পর্যন্ত সব রকম চেষ্টা করলেন।