Daniel 6:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ হুকুম দিলেন, তাই তাঁরা দানিয়ালকে এনে সিংহদের খাতে নিক্ষেপ করলেন। বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, তুমি অবিরত যাঁর সেবা করে থাক, তোমার সেই আল্লাহ্‌ তোমাকে রক্ষা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা আদেশ দিলেন এবং তারা দানিয়েলকে ধরে আনলেন এবং তাকে সিংহের গুহায় ফেলে দিলেন। রাজা দানিয়েলকে বললেন, “তোমার ঈশ্বর, যাকে তুমি নিয়মিত সেবা করো, সেই তোমাকে রক্ষা করুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাঁহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাঁহার সেবা করিয়া থাক, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাঁহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাঁহার সেবা করিয়া থাক, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে রাজা আদেশ দিলেন আর লোকেরা দানিয়েলকে নিয়ে এসে সিংহের গর্তে ফেলে দিল। তখন রাজা দানিয়েলকে বললেন, “তুমি সব সময় যাঁর সেবা কর সেই ঈশ্বরই যেন তোমাকে রক্ষা করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে বাদশাহ্‌ হুকুম দিলেন আর লোকেরা দানিয়ালকে নিয়ে এসে সিংহের গর্তে ফেলে দিল। তখন বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, “তুমি সব সময় যাঁর এবাদত কর সেই আল্লাহ্‌ যেন তোমাকে রক্ষা করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অগত্যা রাজা দানিয়েলকে গ্রেপ্তার করে সিংহের খাদে ফেলে দেবার আদেশ মঞ্জুর করলেন। দানিয়েলকে এনে সিংহের খাদে ফেলে দেওয়া হল। দানিয়েলকে তিনি বললেন, আপনি যে ঈশ্বরের বিশ্বস্ত ভক্ত তিনিই আপনাকে রক্ষা করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা তাঁর ভৃত্যদের দানিয়েলকে আনতে আদেশ দিলেন এবং তারা তাঁকে আনল| রাজা দানিয়েলকে বললেন, “আমি আশা করি যে ঈশ্বরকে তুমি অনবরত উপাসনা করছ তিনি তোমায় রক্ষা করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেষে রাজা আদেশ দিলেন এবং তাঁরা দানিয়েলকে নিয়ে এলেন এবং সিংহের গুহার মধ্য ফেলে দিল। রাজা দানিয়েলকে বললেন, “তোমার ঈশ্বর, যাঁর সেবা তুমি সব দিন কর, তিনি তোমাকে রক্ষা করুন।”