Daniel 6:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে একটি পাথর আনা হল ও খাতের মুখে স্থাপিত হল এবং দানিয়ালের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয়, এজন্য বাদশাহ্ নিজের সীলমোহরে ও তাঁর পদস্থ লোকদের সীলমোহরে তা সীলমোহরকৃত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি বড়ো পাথর আনা হল ও গুহার মুখ বন্ধ করা হল এবং রাজা ও বিশিষ্ট ব্যক্তিদের সিলমোহর তার উপর বসানো হল যেন দানিয়েলের অবস্থার কোনো পরিবর্তন না হয়
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে একখানা প্রস্তর আনা গেল ও খাতের মুখে স্থাপিত হইল, এবং দানিয়েলের বিষয়ে যেন কিছু পরিবর্ত্তন না হয়, এই জন্য রাজা আপনার মুদ্রায় ও আপন মহল্লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে একখানি প্রস্তর আনা গেল ও খাতের মুখে স্থাপিত হইল, এবং দানিয়েলের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয়, এই জন্য রাজা আপনার মুদ্রায় ও আপন মহল্লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে একটা পাথর এনে সেই গর্তের মুখে চাপা দেওয়া হল। রাজা তাঁর নিজের ও প্রধান লোকদের সীলমোহরের আংটি দিয়ে সেটা সীলমোহর করে দিলেন যাতে দানিয়েলের জন্য অন্য কোন ব্যবস্থা করা না যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে একটা পাথর এনে সেই গর্তের মুখে চাপা দেওয়া হল। বাদশাহ্ তাঁর নিজের ও প্রধান লোকদের সীলমোহরের আংটি দিয়ে সেটা সীলমোহর করে দিলেন যাতে দানিয়ালের জন্য অন্য কোন ব্যবস্থা করা না যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি প্রস্তরখণ্ড দিয়ে খাদের মুখ বন্ধ করে দেওয়া হল। রাজা তার উপর তাঁর নিজের ও অমাত্যবর্গের শীলমোহর বসিয়ে দিলেন যেন দানিয়েলকে কেউ উদ্ধার করতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি বড় পাথর আনা হল এবং গুহামুখে রাখা হল| রাজা ও তাঁর কর্মচারীরা সেই পাথরটি তাদের আংটি দিয়ে সীলমোহর করলেন, যাতে কেউ না পাথর সরাতে পারে এবং দানিয়েলকে গুহা থেকে বের করে আনতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গুহার মুখে একটা পাথর এনে চাপা দেওয়া হল এবং রাজা ও তাঁর মহান লোকেরা সীলমোহরের আংটি দিয়ে সেটা মুদ্রাঙ্কিত করে দিলেন যাতে দানিয়েলের বিষয়ে কোনো কিছুই পরিবর্তন করা না হয়।