Daniel 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁদের উপরে তিন জন সভাপতি নিযুক্ত করেন; সেই তিনজনের মধ্যে দানিয়াল এক জন ছিলেন। এর অভিপ্রায় এই, যেন ঐ ক্ষিতিপালেরা তাঁদের কাছে হিসাব দেন, আর বাদশাহ্র কোন ক্ষতি না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের উপরে তিনজন শাসককে নিয়োগ করলেন, দানিয়েল ছিলেন তাদের মধ্যে একজন। এই রাজ্যপালেরা শাসকদের কাছে জবাবদিহি করত যাতে রাজার কোনো লোকসান না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহাদের উপরে তিন জন অধ্যক্ষকে নিযুক্ত করেন; সেই তিন জনের মধ্যে দানিয়েল এক জন ছিলেন। ইহার অভিপ্রায় এই, যেন ঐ ক্ষিতিপালেরা উহাঁদের কাছে হিসাব দেন, আর রাজার ক্ষতি না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহাদের উপরে তিন জন অধ্যক্ষকে নিযুক্ত করেন; সেই তিন জনের মধ্যে দানিয়েল একজন ছিলেন। ইহার অভিপ্রায় এই, যেন ঐ ক্ষিতিপালেরা উঁহাদের কাছে হিসাব দেন, আর রাজার ক্ষতি না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের উপরে থাকবেন তিনজন রাজ-পরিচালক। সেই তিনজনের মধ্যে দানিয়েল ছিলেন একজন। এই তিনজনের কাছে সেই শাসনকর্তারা দায়ী থাকবেন যাতে মহারাজের কোন ক্ষতি না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের উপরে থাকবেন তিনজন রাজ-পরিচালক। সেই তিনজনের মধ্যে দানিয়াল ছিলেন একজন। এই তিনজনের কাছে সেই শাসনকর্তারা দায়ী থাকবেন যাতে মহারাজের কোন ক্ষতি না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁদের উপর আবার তিনজন অধ্যক্ষ নিযুক্ত করলেন। এঁদের মধ্যে দানিয়েল একজন। অধ্যক্ষের দায়িত্ব ছিল রাজার প্রাপ্য বুঝে নেওয়া। অচিরেই দেখা গেল যে অন্য সব অধ্যক্ষ ও সমস্ত রাজ্যপালদের চেয়ে দানিয়েলের কাজ অনেক ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তিনি এই 120 জন রাজ্যপালকে তত্ত্বাবধান করবার জন্য তিন জন অধ্যক্ষ নিযুক্ত করলেন| দানিয়েল ছিলেন এই তিনজনের একজন| রাজা এদের নিযুক্ত করেছিলেন যাতে কেউ তাঁকে ঠকিয়ে রাজ্যের ক্ষতি না করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের উপরে তিনজন প্রধান পরিচালক ছিল এবং দানিয়েল সেই তিন জনের মধ্যে একজন ছিলেন। এই তিন জনের কাছে সেই সমস্ত প্রদেশের শাসনকর্তারা হিসাব দেবেন যাতে মহারাজের কোন ক্ষতি না হয়।