Daniel 6:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর খাতের কাছে গিয়ে তিনি আর্তস্বরে দানিয়ালকে ডাকলেন; বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, হে জীবন্ত আল্লাহ্‌র সেবক দানিয়াল, তুমি অবিরত যাঁর সেবা কর, তোমার সেই আল্লাহ্‌ কি সিংহের মুখ থেকে তোমাকে রক্ষা করতে পেরেছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তিনি সিংহের গুহার কাছে এলেন, তখন উদ্বেগের সঙ্গে চিৎকার করলেন, “দানিয়েল, জীবন্ত ঈশ্বরের সেবক; যে ঈশ্বরকে তুমি নিষ্ঠার সঙ্গে আরাধনা করো, তিনি কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর খাতের নিকটে গিয়া তিনি আর্ত্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন; রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাঁহার সেবা কর, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর খাতের নিকটে গিয়া তিনি আর্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন; রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাঁহার সেবা কর, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্র্তের কাছে গিয়ে তিনি কাতর স্বরে দানিয়েলকে ডেকে বললেন, “হে জীবন্ত ঈশ্বরের দাস দানিয়েল, তুমি সব সময় যাঁর সেবা কর তোমার সেই ঈশ্বর কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্র্তের কাছে গিয়ে তিনি কাতর স্বরে দানিয়ালকে ডেকে বললেন, “হে আল্লাহ্‌র গোলাম দানিয়াল, তুমি সব সময় যাঁর এবাদত কর তোমার সেই আল্লাহ্‌ কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে গিয়ে ব্যাকুল হয়ে উচ্চকণ্ঠে ডাকলেন, দানিয়েল! সদা জাগ্রত ঈশ্বরের ভক্ত দাস দানিয়েল! যে ঈশ্বরকে আপনি একনিষ্ঠভাবে সেবা করেন, সিংহদের মুখ থেকে কি তিনি আপনাকে রক্ষা করতে পেরেছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি গুহার কাছে গিয়ে অত্যন্ত উদ্বিগ্ন স্বরে দানিয়েলকে ডাকতে লাগলেন| তিনি বললেন, “হে দানিয়েল, জীবন্ত ঈশ্বরের সেবক, তুমি সব সময় তাঁর সেবা কর| তোমার ঈশ্বর কি তোমাকে সিংহের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি গুহার কাছে উপস্থিত হলেন তখন তিনি করুণ স্বরে দানিয়েলকে ডাকলেন। তিনি দানিয়েলকে বললেন “দানিয়েল, জীবন্ত ঈশ্বরের দাস, সেই ঈশ্বর কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন যাঁর সেবা তুমি সব দিন কর?”