Daniel 6:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার আল্লাহ্ তাঁর ফেরেশতা পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছেন, তারা আমার ক্ষতি করে নি; কেননা তাঁর সাক্ষাতে আমার নির্দোষিতা পরিলক্ষিত হল; এবং হে বাদশাহ্, আপনার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ঈশ্বর তাঁর দূত পাঠিয়েছেন এবং সিংহের মুখ বন্ধ করেছেন। তারা আমার কোনো ক্ষতি করেনি কারণ ঈশ্বরের দৃষ্টিতে আমাকে নির্দোষ পাওয়া গেছে। এবং, মহারাজ, আপনার সামনেও আমি কোনো অপরাধ করিনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তাহারা আমার হিংসা করে নাই; কেননা তাঁহার সাক্ষাতে আমার নির্দ্দোষতা লক্ষিত হইল; এবং হে রাজন্, আপনার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তাহারা আমার ক্ষতি করে নাই; কেননা তাঁহার সাক্ষাতে আমার নির্দোষিতা লক্ষিত হইল; এবং হে রাজন্, আপনার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ঈশ্বর তাঁর দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছিলেন। তারা আমাকে আঘাত করে নি, কারণ ঈশ্বরের চোখে আমি নির্দোষ ছিলাম। হে মহারাজ, আপনার কাছেও আমি কোন দোষ করি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার আল্লাহ্ তাঁর ফেরেশতা পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছিলেন। তারা আমাকে আঘাত করে নি, কারণ আল্লাহ্র চোখে আমি নির্দোষ ছিলাম। হে মহারাজ, আপনার কাছেও আমি কোন দোষ করি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাঁর দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন যেন তারা আমার কোন ক্ষতিসাধন করতে না পারে। মহারাজ, এর কারণ এই যে ঈশ্বর জানেন আমি নির্দোষ! তিনি জানেন যে আমি আপনার প্রতি কোন অন্যায় করি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ঈশ্বর আমাকে রক্ষা করবার জন্য তাঁর দূত পাঠিয়েছেন| দূত সিংহদের মুখগুলো বন্ধ করে দিয়েছেন| সিংহরা আমাকে আঘাত করেনি কারণ ঈশ্বর জানেন আমি নির্দোষ| আমি কখনো আপনার প্রতি কোন অন্যায় করিনি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ঈশ্বর তাঁর দূত পাঠিয়েছিলেন এবং সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন। তারা আমাকে আঘাত করে নি। কারণ ঈশ্বরের চোখে আমি নির্দোষ বলে গণ্য হয়েছি এবং হে মহারাজ, আপনার কাছেও তাই, আর আমি আপনার কোন ক্ষতি করি নি।”