Daniel 6:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্ দারিয়ুস সমস্ত পৃথিবী-নিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখলেন, ‘তোমাদের প্রচুর উন্নতি হোক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা দারিয়াবস পৃথিবীর সমস্ত দেশ ও ভাষাভাষী মানুষের কাছে লিখলেন: “তোমাদের মঙ্গল হোক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবীনিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, ‘তোমাদের মহতী শান্তি হউক!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবী-নিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, ‘তোমাদের মহতী শান্তি হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর রাজা দারিয়াবস সমস্ত জাতির, দেশের ও ভাষার লোকদের কাছে এই কথা লিখলেন: “তোমাদের প্রচুর মংগল হোক!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বাদশাহ্ দারিয়ুস সমস্ত জাতির, দেশের ও ভাষার লোকদের কাছে এই কথা লিখলেন: “তোমাদের প্রচুর উন্নতি হোক!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট দারাউস তখন পৃথিবীর সমস্ত জাতি, গোষ্ঠী ও সব ভাষাভাষী মানুষের কাছে লিখে পাঠালেনঃ তোমাদের মঙ্গল হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা দারিয়াবস বিভিন্ন দেশসমূহ ও বিভিন্ন ভাষাসমূহের লোকদের কাছে এই চিঠি লিখলেন: “শুভেচ্ছা!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা দারিয়াবস সমস্ত লোককে, সমস্ত জাতিকে এবং পৃথিবীর সমস্ত ভাষাভাষীর মানুষের কাছে এই কথা লিখলেন, “তোমাদের শান্তি হোক৷