Daniel 6:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এই হুকুম করছি, আমার রাজ্যের অধীন সমস্ত জায়গায় লোকেরা দানিয়ালের আল্লাহ্‌র সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক; কেননা তিনি জীবন্ত আল্লাহ্‌ ও অনন্তকাল স্থায়ী এবং তাঁর রাজ্য অবিনাশী ও তাঁর কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি এই আদেশ জারি করলাম যে আমার রাজ্যের চতুর্দিকে সমস্ত মানুষ দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করবে। “কারণ তিনি জীবন্ত ঈশ্বর এবং তিনি অনন্তকালস্থায়ী ঈশ্বর; তাঁর রাজ্য ধ্বংস হবে না, ও তাঁর আধিপত্য শেষ হবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্ব্বস্থানে লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হউক ও ভয় করুক; কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকালস্থায়ী, এবং তাঁহার রাজ্য অবিনাশ্য, ও তাঁহার কর্ত্তৃত্ব শেষ পর্য্যন্ত থাকিবে। তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্বস্থানে লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হউক ও ভয় করুক; কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকালস্থায়ী, এবং তাঁহার রাজ্য অবিনাশ্য, ও তাঁহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আদেশ দিচ্ছি যে, আমার রাজ্যের সমস্ত লোক যেন দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করে, কারণ তিনিই জীবন্ত ঈশ্বর ও চিরকাল স্থায়ী। তাঁর রাজ্য ধ্বংস হবে না, তাঁর কর্তৃত্ব কখনও শেষ হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি হুকুম দিচ্ছি যে, আমার রাজ্যের সমস্ত লোক যেন দানিয়ালের আল্লাহ্‌কে ভয় করে, কারণ তিনিই জীবন্ত আল্লাহ্‌ ও চিরকাল স্থায়ী। তাঁর রাজ্য ধ্বংস হবে না, তাঁর কর্তৃত্ব কখনও শেষ হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার আদেশ, আমার সাম্রাজ্যের প্রত্যেক লোক দানিয়েলের আরাধ্য ঈশ্বরকে সম্ভ্রম ও ভক্তি করবে। সদাজাগ্রত ঈশ্বর তিনি, শাশ্বত, সনাতন। বিনষ্ট হবে না কোনদিন তাঁর শাসনব্যবস্থা, অবসান হবে না কোনদিন তাঁর প্রতাপ-পরাক্রমের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একটি নতুন আইন তৈরি করছি| এই আইনটি আমার সমগ্র রাজ্যের লোকদের জন্য তৈরী| তোমরা সবাই দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করে চলবে| দানিয়েলের ঈশ্বর হলেন জীবন্ত ঈশ্বর| ঈশ্বর চির জীবি! তাঁর রাজত্ব কখনো শেষ হবে না, তাঁর শাসনও শেষ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এই আদেশ দিচ্ছি যে, আমার অধীনে সমস্ত রাজ্যের লোকেরা যেন দানিয়েলের ঈশ্বরের সামনে কাঁপে ও ভয় করে, কারণ তিনিই জীবন্ত ঈশ্বর ও চিরকাল স্থায়ী এবং তাঁর রাজ্য ধ্বংস হবে না, তাঁর কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকবে।