Daniel 6:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন এবং তিনি বেহেশতে ও দুনিয়াতে চিহ্ন-কাজ ও আলৌকিক কাজ সাধন করেন; তিনি দানিয়ালকে সিংহদের হাত থেকে রক্ষা করেছেন।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি রক্ষা করেন, পরিত্রাণ দেন; তিনি স্বর্গে ও মর্তে চিহ্নকাজ ও আশ্চর্য কাজ সাধন করেন। তিনিই দানিয়েলকে রক্ষা করেছেন সিংহদের কবল থেকে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন-কার্য্য ও আশ্চর্য্য কার্য্য সাধন করেন; তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন, এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন-কার্য ও আশ্চর্য কার্য সাধন করেন; তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি রক্ষা ও উদ্ধার করেন; তিনি আকাশে ও পৃথিবীতে চিহ্ন হিসাবে নানা আশ্চর্য কাজ করেন। তিনি সিংহদের হাত থেকে দানিয়েলকে রক্ষা করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি রক্ষা ও উদ্ধার করেন; তিনি আসমানে ও জমীনে নানা অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখান। তিনি সিংহদের হাত থেকে দানিয়ালকে রক্ষা করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি উদ্ধার করেন, সাধন করেন পরিত্রাণ, ভূলোকে, দ্যুলোকে সম্পাদন করেন অদ্ভুত অলৌকিক ক্রিয়া। তিনিই সেই, যিনি ছিনিয়ে এনেছেন দানিয়েলকে সিংহের মুখ-গহ্বর থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর মানুষকে সাহায্য করেন ও রক্ষা করেন| ঈশ্বর স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন-কার্য এবং আশ্চর্য্য কার্য করেন| এই সেই ঈশ্বর যিনি দানিয়েলকে সিংহের হাত থেকে বাঁচিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাদের সুরক্ষা দেন ও উদ্ধার করেন এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে আশ্চর্য্য চিহ্ন ও কাজ করেন। তিনি সিংহদের শক্তি থেকে দানিয়েলকে সুরক্ষায় রেখেছেন।”