Daniel 6:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দারিয়ুস ও পারসীক কাইরাসের রাজত্বকালে এই দানিয়ালের প্রচুর উন্নতি হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং দানিয়েল, পারস্য-রাজ দারিয়াবস ও কোরসের রাজত্বকালে সমৃদ্ধিলাভ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই দানিয়েল দারিয়াবসের ও পারসীক কোরসের-রাজত্বকালে ভাগ্যবান্‌ থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই দানিয়েল দারিয়াবসের ও পারসীক কোরসের রাজত্বকালে সমৃদ্ধি লাভ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে দারিয়াবস ও পারসীক রাজা কোরসের রাজত্বের সময়ে দানিয়েল ভাল অবস্থায় ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে দারিয়ুস ও পারসীক বাদশাহ্‌ কাইরাসের রাজত্বের সময়ে দানিয়াল ভাল অবস্থায় ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দারাউস ও তাঁর পরবর্তী পারস্যরাজ সাইরাসের রাজত্বের শেষদিন পর্যন্ত দানিয়েলের শ্রী ও সমৃদ্ধি অক্ষুণ্ণ ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং দানিয়েল দারিয়াবস ও পারসীক রাজা কোরসের সময় সফল হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই দানিয়েল দারিয়াবস ও পারসীক রাজা কোরসের রাজত্বের দিনের আরো বৃদ্ধি পেলেন।