Daniel 6:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই ব্যক্তিরা বললেন, আমরা ঐ দানিয়ালের অন্য কোন দোষ পাব না; কেবল তাঁর আল্লাহ্‌র শরীয়ত সম্পর্কিত যদি তাঁর কোন দোষ পাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেষে তারা বললেন, “ঈশ্বরের বিধানসংক্রান্ত বিষয় ছাড়া দানিয়েলকে অভিযুক্ত করবার মতো কোনও ত্রুটি পাওয়া যাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ঐ দানিয়েলের অন্য কোন দোষ পাইব না; কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোন দোষ পাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ঐ দানিয়েলের অন্য কোন দোষ পাইব না; কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোন দোষ পাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে সেই লোকেরা বললেন, “ঐ দানিয়েলকে দোষী করবার জন্য তার বিরুদ্ধে আমরা কখনও কোন দোষ খুঁজে পাব না, কেবল তার ঈশ্বরের আইন-কানুন নিয়ে যদি কিছু পাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে সেই লোকেরা বললেন, “ঐ দানিয়ালকে দোষী করবার জন্য তার বিরুদ্ধে আমরা কখনও কোন দোষ খুঁজে পাব না, কেবল তার আল্লাহ্‌র শরীয়ত নিয়ে যদি কিছু পাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেন, দানিয়েলকে অভিযুক্ত করার মত সূত্র পাওয়া যেতে পারে একমাত্র তাঁর ধর্ম সংক্রান্ত সাধন-ভজনের ব্যাপারে। আর কোন ব্যাপারে অভিযুক্ত করা সহজসাধ্য হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে সেই লোকরা দেখল যে দানিয়েলকে দোষারোপ করার মতো কোন কারণই তারা খুঁজে পাবে না| তাই তারা ঠিক করল যে তারা রাজার কাছে দানিয়েলের ঈশ্বরের নীতি সম্পর্কিত ব্যাপারে অভিযোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই লোকেরা বললেন, “আমরা এই দানিয়েলের বিরুদ্ধে অভিযোগ করার কোন দোষ খুঁজে পাব না, যদি না আমরা তাঁর ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে কিছু দোষ বার করতে পারি।”