Daniel 6:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন হে বাদশাহ্‌, আপনি সেই আইন জারি করুন এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদীয় ও পারসীকদের অলোপ্য ব্যবস্থানুসারে তা অপরিবর্তনীয় হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, হে মহারাজ, এই আদেশনামা জারি করুন ও লিখিত আকারে বলবৎ করুন, যেন কেউ তা পরিবর্তন করতে না পারে, যেমন মাদীয় ও পারসিকদের ব্যবস্থানুসারে কোনো আদেশনামা বতিল হয় না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন হে রাজন্‌, আপনি সেই প্রতিষেধবিধি স্থির করুন, এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদীয়দের ও পারসীকদের আলোপ্য ব্যবস্থানুসারে তাহা অপরিবর্ত্তনীয় হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন হে রাজন্‌, আপনি সেই প্রতিষেধবিধি স্থির করুন, এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদীয়দের ও পারসীকদের অলোপ্য ব্যবস্থানুসারে তাহা অপরিবর্তনীয় হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন হে মহারাজ, আপনি সেই আদেশ লিখিতভাবে দেবেন যাতে এটাও মাদীয় ও পারসীকদের আরও একটা আইন হয় যা বাতিল করা বা বদলানো যায় না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন হে মহারাজ, আপনি সেই হুকুম লিখিতভাবে দেবেন যাতে এটাও মিডীয় ও পারসীকদের আরও একটা আইন হয় যা বাতিল করা বা বদলানো যায় না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজ, আদেশনামায় স্বাক্ষর করে এই হুকুম জারী করে দিন। রাজ্যে এই আদেশ বলবৎ করা হোক। মাদীয় ও পারসিকদের রীতি অনুযায়ী এই আদেশের যেন একটি বিন্দুও নড়চড় না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহারাজ আপনি এই আদেশ লেখা কাগজটিতে স্বাক্ষর করে এই আদেশটি অপরিবর্তিত রাখার ব্যবস্থা করুন, কেননা মাদীয ও পারসীকদের নিয়মানুসারে কোন আইন বা আদেশ বাতিল বা পরিবর্তন হয় না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হে মহারাজ, আপনি সেই আদেশ জারি করুন ও তা সাক্ষর করুন যেন সেটা পরিবর্তন না হয়, মাদীয় ও পারসীকদের আইনের মতই যেন হয়, যাতে তা বদলানো না যায়।”