Daniel 7:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলনের বাদশাহ্‌ বেল্‌শৎসরের প্রথম বছরে দানিয়াল বিছানায় স্বপ্ন ও মনের দর্শন দেখলেন; তখন তিনি সেই স্বপ্নটি এভাবে লিখে রাখলেন:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা বেলশৎসরের রাজত্বের প্রথম বছরে দানিয়েল যখন শুয়েছিলেন তখন একটি স্বপ্ন দেখলেন এবং অনেক দর্শন তার মনে এল। তিনি স্বপ্নে যা দেখেছিলেন তার সারমর্ম লিখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল-রাজ বেল্‌শৎসরের প্রথম বৎসরে দানিয়েল শয্যার উপরে স্বপ্ন ও মনের দর্শন দেখিলেন; তখন তিনি সেই স্বপ্ন লিখিয়া কথার সার প্রকাশ করিলেন। দানিয়েল এই বিবরণ কহিলেন,—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল-রাজ বেল্‌শৎসরের প্রথম বৎসরে দানিয়েল শয্যার উপরে স্বপ্ন ও মনের দর্শন দেখিলেন; তখন তিনি সেই স্বপ্ন লিখিয়া কথার সার প্রকাশ করিলেন। দানিয়েল এই বিবরণ কহিলেন:
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা বেল্‌শৎসরের রাজত্বের প্রথম বছরে দানিয়েল বিছানায় শুয়ে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখলেন এবং তাঁর স্বপ্নের সপ্তার অংশটা তিনি এইভাবে লিখলেন: “রাতের বেলা স্বপ্নের মধ্যে আমি তাকিয়ে দেখলাম যে, আকাশের চারটা বায়ু মহাসমুদ্রকে তোলপাড় করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্‌ বেল্‌শৎসরের রাজত্বের প্রথম বছরে দানিয়াল বিছানায় শুয়ে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখলেন এবং তাঁর স্বপ্নের সার অংশটা তিনি এইভাবে লিখলেন: “রাতের বেলা স্বপ্নের মধ্যে আমি তাকিয়ে দেখলাম যে, আকাশের চারটা বায়ু মহাসমুদ্রকে তোলপাড় করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনরাজ বেলশৎসরের রাজত্বের তখন প্রথম বছর চলছে। একদিন রাতে আমি স্বপ্নে একটি দর্শন পেলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজা বেল্শত্‌সরের রাজত্বের প্রথম বছরে দানিয়েল বিছানায় শুয়ে ঘুমোনোর সময় একটি স্বপ্ন দেখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যাবিলনের রাজা বেলশৎসরের প্রথম বছরে, যখন দানিয়েল বিছানায় শুয়ে ছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন এবং তাঁর মনের মধ্যে অনেক দর্শন দেখলেন। তখন তিনি যা স্বপ্নের মধ্যে দেখেছিলেন তা লিখলেন। তিনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখে রাখলেন।