Daniel 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অন্য সকল জন্তুর গতি এরকম: তাদের থেকে কর্তৃত্ব নিয়ে নেওয়া হল, তবুও কাল ও সময় পর্যন্ত তাদের আয়ু বৃদ্ধি করা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যান্য পশুগুলির কর্তৃত্ব কেড়ে নেওয়া হল কিন্তু তাদের কিছুদিন বাঁচতে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অন্য সকল জন্তুর গতি এই, তাহাদের হইতে কর্ত্তৃত্ব নীত হইল, তথাপি কিয়ৎকাল ও সময় পর্য্যন্ত তাহাদিগকে আয়ুর বৃদ্ধি দত্ত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অন্য সকল জন্তুর গতি এই, তাহাদের হইতে কর্তৃত্ব নীত হইল, তথাপি কিয়ৎকাল ও সময় পর্যন্ত তাহাদিগকে আয়ুর বৃদ্ধি দত্ত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য জন্তুদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হল কিন্তু নির্দিষ্ট কালের জন্য তাদের বাঁচতে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য জন্তুদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হল কিন্তু নির্দিষ্ট কালের জন্য তাদের বাঁচতে দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাকী সব জন্তুগুলির ক্ষমতা কেড়ে নেওয়া হল। কিন্তু তাদের জীবননাশ করা হল না। কিছুদিনের জন্য তারা অব্যাহতি পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য জন্তুদের কাছ থেকেও কর্ত্তৃত্বের ক্ষমতা কেড়ে নেওয়া হল| কিন্তু তাদের কিছু সময়ের জন্য বেঁচে থাকার অধিকার দেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্য জন্তুদের কাছ থেকেও ক্ষমতা নিয়ে নেওয়া হল, কিন্তু নির্দিষ্ট দিনের র জন্য তাদের আয়ু বৃদ্ধি করা হল।