Daniel 7:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দানিয়াল আমার দেহের মধ্যে রূহে বিষণ্ন হলাম ও আমার মনের দর্শন আমাকে ভীষণ ভয় পাইয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি, দানিয়েল, আত্মায় অস্থির হলাম এবং আমার সব দর্শন আমাকে বিহ্বল করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দানিয়েল আপন দেহমধ্যে আত্মায় বিষণ্ণ হইলাম ও আমার মনের দর্শন আমাকে বিহ্বল করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দানিয়েল আপন দেহমধ্যে আত্মায় বিষণ্ন হইলাম ও আমার মনের দর্শন আমাকে বিহ্বল করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তখন আমি দানিয়েল স্বপ্নের মধ্যে মনে কষ্ট পেতে লাগলাম এবং আমি যা যা দেখছিলাম তা আমাকে অশান্ত করে তুলছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তখন আমি দানিয়াল স্বপ্নের মধ্যে মনে কষ্ট পেতে লাগলাম এবং আমি যা যা দেখছিলাম তা আমাকে অশান্ত করে তুলছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দর্শনগুলি দেখে আমি আতঙ্কিত হলাম গভীর উদ্বেগে মনটা চঞ্চল হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি, দানিয়েল চিন্তিত ও বিব্রত হয়েছিলাম| এই স্বপ্নদর্শন আমার মনকে উদ্বিগ্ন করে তুলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, দানিয়েল, আমার ভেতরে আমার আত্মা কষ্ট পেতে লাগল এবং যে স্বপ্ন আমি দেখছিলাম তা আমাকে অস্থির করে তুলল।