Daniel 7:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাঁরা কাছে দাঁড়িয়ে ছিলেন, আমি তাঁদের একজনের কাছে গেলাম এবং এগুলোর তথ্য জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে বিষয়টির তাৎপর্য বুঝিয়ে দিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজনের দিকে এগিয়ে গিয়ে আমি এই সবের মানে জিজ্ঞাসা করলাম। “তখন তিনি আমাকে এসব বললেন এবং মানে বুঝিয়ে দিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাঁহারা নিকটে দাঁড়াইয়াছিলেন, আমি তাঁহাদের এক জনের কাছে গমন করিলাম এবং এই সকলের তথ্য জিজ্ঞাসা করিলাম। তিনি আমাকে এই কথা বলিয়া বিষয়টীর তাৎপর্য্য বুঝাইয়া দিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাঁহারা নিকটে দাঁড়াইয়াছিলেন, আমি তাঁহাদের একজনের কাছে গমন করিলাম এবং এই সকলের তথ্য জিজ্ঞাসা করিলাম। তিনি আমাকে এই কথা বলিয়া বিষয়টির তাৎপর্য বুঝাইয়া দিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁরা সেখানে দাঁড়িয়ে ছিলেন আমি তাঁদের একজনের কাছে এগিয়ে গিয়ে এই সবের অর্থ জিজ্ঞাসা করলাম। তখন তিনি আমাকে এই কথা বলে ঐ সবের অর্থ বুঝিয়ে দিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁরা সেখানে দাঁড়িয়ে ছিলেন আমি তাঁদের একজনের কাছে এগিয়ে গিয়ে এই সবের অর্থ জিজ্ঞাসা করলাম। তখন তিনি আমাকে এই কথা বলে ঐ সবের অর্থ বুঝিয়ে দিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাঁরা সেখানে দাঁড়িয়ে ছিলেন তাঁদের একজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এগুলির অর্থ কি? তিনি আমাকে বুঝিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা সেখানে দাঁড়িয়ে ছিল আমি তাদের একজনের কাছে এসে জিজ্ঞাসা করলাম এসবের অর্থ কি| তাই সে আমাকে এই সব ব্যাখ্যা করে বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাঁরা সিংহাসনের কাছে দাঁড়িয়ে ছিলেন আমি তাঁদের এক জনের কাছে গেলাম এবং তাঁকে বললাম এই সমস্ত বিষয়ের অর্থ আমাকে বুঝিয়ে দিতে। তখন তিনি আমাকে সেই সমস্ত বিষয় বললেন এবং তার অর্থ বুঝিয়ে দিলেন,