Daniel 7:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘ঐ চারটা বিরাট জন্তু চার জন বাদশাহ্, তারা দুনিয়া থেকে উৎপন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘এই চারটি বৃহৎ পশু হল চার রাজা, যারা পৃথিবী থেকে উদিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘ঐ চারি বৃহৎ জন্তু চারি রাজা, তাহারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘ঐ চারি বৃহৎ জন্তু চারি রাজা, তাহারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘ঐ চারটা বিরাট জন্তু হল পৃথিবীর চারটা রাজ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘ঐ চারটা বিরাট জন্তু হল দুনিয়ার চারটা রাজ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, পৃথিবীতে যে চারটি সাম্রাজ্যের আবির্ভাব হবে, এই চারটি অতিকায় জন্তু সেগুলিরই প্রতীক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বলল, ‘চারটি মহান জন্তু হল চারটি রাজত্ব| ওই চারটি রাজত্ব পৃথিবীতে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই বড় পশুগুলো, যারা সংখ্যায় চারটে ছিল, তারা হল এই পৃথিবীর চারটে রাজ্য।