Daniel 7:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সর্বশক্তিমানের পবিত্রগণ রাজত্ব লাভ করবে এবং চিরকাল, যুগে যুগে চিরকাল রাজত্ব ভোগ করবে।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পরাৎপর ঈশ্বরের পবিত্রগণকে এই রাজ্যের অধিকার দেওয়া হবে এবং চিরদিন সেই রাজ্য তাদের অধীনে থাকবে, হ্যাঁ, চিরদিনই থাকবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পরাৎপরের পবিত্রগণ রাজত্ব প্রাপ্ত হইবে, এবং চিরকাল, যুগে যুগে চিরকাল, রাজত্ব ভোগ করিবে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পরাৎপরের পবিত্রগণ রাজত্ব প্রাপ্ত হইবে, এবং চিরকাল, যুগে যুগে চিরকাল, রাজত্ব ভোগ করিবে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু শেষে মহান ঈশ্বরের লোকেরা কর্তৃত্ব পেয়ে চিরকাল, হ্যাঁ, চিরকাল রাজত্ব করবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু শেষে আল্লাহ্‌তা’লার বান্দারা কর্তৃত্ব পেয়ে চিরকাল, জ্বী, চিরকাল রাজত্ব করবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বরের আপনজনেরা শাসনক্ষমতার অধিকারী হবে আর সে অধিকার থেকে তারা কোনদিন বঞ্চিত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যারা ঈশ্বরের উপাসনা করে এবং তাঁর অধিকারভুক্ত, তারা রাজত্ব পাবে এবং ঐ রাজত্ব চির কালের জন্য ভোগ করবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মহান সর্বশক্তিমান ঈশ্বরের পবিত্র লোকেরা রাজত্ব পাবে এবং চিরকাল তাঁরা তা ভোগ করবে।