Daniel 7:2 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি রাতের বেলায় আমার দর্শনে দৃষ্টিপাত করলাম, আর দেখ, মহাসমুদ্রের উপরে আসমানের চারটা বায়ু প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দানিয়েল বললেন: “রাতের সেই দর্শনে আমি দেখলাম, আকাশের চারদিক থেকে বায়ু প্রবাহিত হয়ে মহাসমুদ্রকে উত্তাল করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখ, মহাসমুদ্রের উপরে আকাশের চারি বায়ু প্রচণ্ড বেগে বহিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখ, মহাসমুদ্রের উপরে আকাশের চারি বায়ু প্রচণ্ড বেগে বহিতেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বপ্নটির সারমর্ম এই: প্রচণ্ড তুফান বইছে। চারদিক থেকে ঝড়ো হাওয়া এসে সমুদ্রের জল তোলপাড় করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি স্বপ্নে যা দেখে ছিলেন তা লিখে রাখলেন এবং তার সারমর্ম বললেন| তিনি বললেন: “আমি রাত্রে একটি স্বপ্ন দেখেছি| ঐ স্বপ্নে চারি দিক থেকে জোরে হাওয়া বইছিল এবং সমুদ্রকে অশান্ত করে তুলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দানিয়েল বললেন, রাতের বেলায় আমার দর্শনের মধ্যে আমি দেখলাম যে, আকাশের চারটি বায়ু মহাসমুদ্রকে তোলপাড় করছে।