Daniel 7:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে পর্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসলেন, আর সর্বশক্তিমানের পবিত্রগণের হাতে বিচার-ভার দেওয়া হল এবং পবিত্রগণের রাজত্ব-ভোগের সময় উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না পর্যন্ত সেই অতি প্রাচীন ব্যক্তি—পরাৎপর ঈশ্বর—এসে পবিত্রগণদের পক্ষে রায় দিলেন। তারপর পবিত্রগণদের রাজত্ব গ্রহণ করার সময় উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে পর্য্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসিলেন, আর পরাৎপরের পবিত্রগণের হস্তে বিচার-ভার দত্ত হইল, এবং পবিত্রগণের রাজত্ব-ভোগের সময় উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে পর্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসিলেন, আর পরাৎপরের পবিত্রগণের হস্তে বিচার-ভার দত্ত হইল, এবং পবিত্রগণের রাজত্ব-ভোগের সময় উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পর্যন্ত না সেই বৃদ্ধ এসে মহান ঈশ্বরের লোকদের পক্ষে রায় দিলেন। এর পর থেকে ঈশ্বরের লোকেরা রাজত্ব করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে পর্যন্ত না সেই বৃদ্ধ এসে আল্লাহ্‌তা’লার বান্দাদের পক্ষে রায় দিলেন। এর পর থেকে আল্লাহ্‌র বান্দারা রাজত্ব করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের প্রজারা তার অধীন হয়ে রইল যতদিন না সেই অতি প্রাচীন পুরুষ এলন। তিনি এসে ঈশ্বরের প্রজাদের পক্ষে রায় দিলেন । সময় হল, এবার রাজক্ষমতা পাবে ঈশ্বরের প্রজারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা চলতে লাগল যতক্ষণ না প্রাচীন রাজা এলেন এবং ঈশ্বরের বিশেষ লোকদের স্বপক্ষে রায় দিলেন| প্রাচীন রাজার ঘোষিত বিচার তাঁর বিশেষ লোকদের তাদের রাজত্ব পেতে সাহায্য করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতক্ষণ না সেই প্রাচীনকালের ঈশ্বর এলেন এবং মহান সর্বশক্তিমান ঈশ্বরের পবিত্র লোকদের পক্ষে ন্যায্য বিচার দেওয়া। এর পর যখন দিন উপস্থিত হল তখন পবিত্র লোকেরা রাজত্ব গ্রহণ করলেন।