Daniel 7:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার দশটি শিং-এর তাৎপর্য; ঐ রাজ্য থেকে দশ জন বাদশাহ্ উৎপন্ন হবে। তাদের পরে আর এক জন উঠবে, সে পূর্ববর্তী বাদশাহ্দের থেকে ভিন্ন হবে এবং তিন বাদশাহ্কে নিপাত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দশটি শিং হল দশ রাজা যারা এই রাজ্য থেকে আসবে। তাদের পর আরেকজন রাজা আসবে, যে আগের রাজাদের থেকে ভিন্ন হবে এবং সে তিন রাজাকে দমন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার দশ শৃঙ্গের তাৎপর্য্য; ঐ রাজ্য হইতে দশ রাজা উৎপন্ন হইবে। তাহাদের পরে আর এক জন উঠিবে, সে পূর্ব্ববর্ত্তী রাজাদের হইতে ভিন্ন হইবে, এবং তিন রাজাকে নিপাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার দশ শৃঙ্গের তাৎপর্য; ঐ রাজ্য হইতে দশ রাজা উৎপন্ন হইবে। তাহাদের পরে আর একজন উঠিবে, সে পূর্ববর্তী রাজাদের হইতে ভিন্ন হইবে, এবং তিন রাজাকে নিপাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দশটা শিং হল দশজন রাজা যারা এই রাজ্যে রাজত্ব করবে। তাদের পরে আর একজন রাজা উঠবে, সে আগের রাজাদের চেয়ে অন্য রকম হবে; সে তিনজন রাজাকে হারিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দশটা শিং হল দশজন বাদশাহ্ যারা এই রাজ্যে রাজত্ব করবে। তাদের পরে আর একজন বাদশাহ্ উঠবে, সে আগের বাদশাহ্দের চেয়ে অন্য রকম হবে; সে তিনজন বাদশাহ্কে হারিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দশ নৃপতি এই রাজ্য শাসন করবে, এই দশটি শিং তাদেরই প্রতীক। পরে আরও একজন রাজা আসবে। এই সব রাজাদের থেকে সে হবে একেবারে অন্য ধরণের। তিনজন রাজাকে সে উৎখাত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দশটি শিং হল দশ জন রাজা যারা আসবে| এদের পরে আরেকজন রাজা আসবে যে আগেকার রাজাদের থেকে আলাদা হবে| সে অন্য তিন জন রাজাকে পরাস্ত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দশটা শিং হল, সেই দশটি রাজ্য থেকে দশ জন রাজা উঠবে এবং তাদের পরে আর একজন রাজা উঠবে। সে আগের থেকে অন্য রকম হবে এবং সে তিনজন রাজাকে জয় করবে।