Daniel 7:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বিচার বসবে, তার কর্তৃত্ব তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, শেষ পর্যন্ত তার ক্ষয় ও বিনাশ করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু তারপর বিচারসভা বসবে এবং তার সব শক্তি কেড়ে নেওয়া হবে ও তাকে সম্পূর্ণভাবে চিরকালের জন্য ধ্বংস করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বিচার বসিবে, তাহার কর্ত্তৃত্ব তাহা হইতে নীত হইবে, শেষ পর্য্যন্ত তাহার ক্ষয় ও বিনাশ করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বিচার বসিবে, তাহার কর্তৃত্ব তাহা হইতে নীত হইবে, শেষ পর্যন্ত তাহার ক্ষয় ও বিনাশ করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পরে তার বিচার করা হবে এবং তার ক্ষমতা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, আর তা চিরকালের জন্য সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পরে তার বিচার করা হবে এবং তার ক্ষমতা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, আর তা চিরকালের জন্য সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর স্বর্গীয় বিচারসভায় তার বিচার হবে। তার সব ক্ষমতা কেড়ে নিয়ে সম্পূর্ণভাবে তাকে ধ্বংস করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কিন্তু স্বর্গের বিচারসভা বিচার করবে এবং তার ক্ষমতা কেড়ে নেবে| তার রাজ্য ধ্বংস করা হবে এবং সেটি চির কালের জন্য শেষ হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার পরে বিচার শুরু হবে এবং তাঁরা তার রাজকীয় ক্ষমতা নিয়ে নেবে এবং শেষে সে ক্ষয় পাবে ও ধ্বংস হবে।