Daniel 7:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আসমানের অধঃস্থিত রাজ্যের মহিমা সর্বশক্তিমানের পবিত্র লোকদেরকে দেওয়া হবে; তাঁর রাজ্য অনন্তকাল স্থায়ী রাজ্য এবং সমস্ত কর্তৃত্ব তাঁর সেবা করবে ও তাঁর বাধ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আকাশের নিচে সব রাজ্যের আধিপত্য, ক্ষমতা ও মহিমা পরাৎপর ঈশ্বরের পবিত্রগণদের দেওয়া হবে। তাঁর রাজ্য অনন্তকালস্থায়ী রাজ্য হবে এবং পৃথিবীর সব শাসক তাঁকে আরাধনা করবে ও তাঁর বাধ্য হবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজত্ব, কর্ত্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলের অধঃস্থিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে; তাঁহার রাজ্য অনন্তকালস্থায়ী রাজ্য, এবং সমস্ত কর্ত্তৃত্ব তাঁহার সেবা করিবে ও তাঁহার আজ্ঞাবহ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলের অধঃস্থিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে; তাঁহার রাজ্য অনন্তকালস্থায়ী রাজ্য, এবং সমস্ত কর্তৃত্ব তাঁহার সেবা করিবে ও তাঁহার আজ্ঞাবহ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজত্ব, কর্তৃত্ব ও পৃথিবীর সমস্ত রাজ্যগুলোর শক্তি মহান ঈশ্বরের লোকদের হাতে তুলে দেওয়া হবে। তাঁদের রাজ্য হবে চিরস্থায়ী এবং সব রাজারা তাঁদের সেবা করবে ও তাঁদের বাধ্য হবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর রাজত্ব, কর্তৃত্ব ও দুনিয়ার সমস্ত রাজ্যগুলোর শক্তি আল্লাহ্তা’লার বান্দাদের হাতে তুলে দেওয়া হবে। তাঁদের রাজ্য হবে চিরস্থায়ী এবং সব বাদশাহ্রা তাঁদের সেবা করবে ও তাঁদের বাধ্য হবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগতের সমস্ত রাজ্য, সমস্ত কর্তৃত্ব, বিত্তবৈভব তুলে দেওয়া হবে ঈশ্বরের পবিত্র প্রজাদের হাতে। তাদের রাজক্ষমতা বজায় থাকবে চিরদিন। পৃথিবীর সব রাজা হবে তাদের অনুগত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঈশ্বরের বিশেষ লোকরা পৃথিবীর সমস্ত রাজ্যের লোকেদের ওপর কর্ত্তৃত্ব করবে| অন্য সমস্ত রাজ্যের লোকরা এদের সম্মান ও সেবা করবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলের নিচে রাজ্যগুলোর মহিমা যারা মহান সর্বশক্তিমান ঈশ্বরের পবিত্র লোক তাঁদের হাতে তুলে দেওয়া হবে। তাঁর রাজ্য অনন্তকাল স্থায়ী এবং সমস্ত রাজ্যগুলি তাঁর সেবা করবে ও তাঁর বাধ্য হবে।