Daniel 7:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই পর্যন্ত বৃত্তান্তের শেষ। আমি দানিয়াল আমার ভাবনার জন্য আমি ভীষণ ভয় পেলাম ও আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল; কিন্তু আমি সেই কথা মনে রাখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখানেই দর্শনের শেষ। আমি, দানিয়েল, ভাবনায় অস্থির হয়ে উঠলাম, আমার মুখ বিবর্ণ হয়ে উঠল, কিন্তু এসব কথা আমি নিজের মনেই রাখলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই পর্য্যন্ত বৃত্তান্তের শেষ। আমি দানিয়েল ভাবনায় অত্যন্ত বিহ্বল হইলাম, ও আমার মুখ বিবর্ণ হইল; কিন্তু আমি সেই কথা মনে রাখিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই পর্যন্ত বৃত্তান্তের শেষ। আমি দানিয়েল ভাবনায় অত্যন্ত বিহ্বল হইলাম, ও আমার মুখ বিবর্ণ হইল; কিন্তু আমি সেই কথা মনে রাখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখানেই সেই স্বপ্নের ব্যাপারটার শেষ। আমি দানিয়েল আমার এই সব চিন্তার জন্য এত ভয় পেলাম যে, আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু স্বপ্নের ব্যাপারটা আমি মনে গেঁথে রাখলাম, কাউকে বললাম না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখানেই সেই স্বপ্নের ব্যাপারটার শেষ। আমি দানিয়াল আমার এই সব চিন্তার জন্য এত ভয় পেলাম যে, আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু স্বপ্নের ব্যাপারটা আমি মনে গেঁথে রাখলাম, কাউকে বললাম না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানেই বৃত্তান্তের শেষ। ভাবনায় আমি বিহ্বল হয়ে পড়লাম। বিবর্ণ হয়ে গেল আমার মুখ। আমি কিন্তু এসব কথা কারও কাছে প্রকাশ করি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এটাই ছিল স্বপ্নদর্শনের ব্যাখ্যার শেষ| আমি, দানিয়েল এত ভীত হয়েছিলাম যে ভয়ে আমার মুখ সাদা হয়ে গিয়েছিল| এবং আমি যা দেখেছিলাম ও শুনেছিলাম তা অন্য লোকদের জানাইনি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখানেই সেই বিষয়ের শেষ। আমি দানিয়েল, আমার এই চিন্তাগুলো আমাকে অস্থির করে তুলল এবং আমার মুখ বিবর্ণ হয়ে গেল। কিন্তু সেই বিষয়গুলো আমি আমার মনের মধ্যেই রেখে দিলাম।