Daniel 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সেই শিংগুলোর বিষয় ভাবছিলাম, আর দেখ, তাদের মধ্যে আর একটি শিং উঠলো, এটা ক্ষুদ্র, এর সামনেই আগের শিংগুলোর তিনটি শিং সমূলে উৎপাটিত হল; আর দেখ, ঐ শিংগুলোতে মানুষের চোখের মত চোখ দম্ভ-ভরা কথার মুখ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন আমি শিংগুলির কথা ভাবছিলাম, তখন সেগুলির মাঝে একটি ছোটো শিং গজিয়ে উঠল এবং আগের তিনটি শিং তার সামনে উপড়ে ফেলা হল। এই ছোটো শিংটির মানুষের মতো চোখ ছিল ও মুখ ছিল, যা দিয়ে সদর্পে কথা বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সেই শৃঙ্গের বিষয় ভাবিতেছিলাম, আর দেখ, তাহাদের মধ্যে আর এক শৃঙ্গ উঠিল, ইহা ক্ষুদ্র, ইহার সাক্ষাতে পূর্ব্ব শৃঙ্গগুলির তিন শৃঙ্গ সমূলে উৎপাটিত হইল; আর দেখ, ঐ শৃঙ্গে মানুষের চক্ষুর মত চক্ষু ও দর্পবাক্যবাদী মুখ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সেই শৃঙ্গের বিষয় ভাবিতেছিলাম, আর দেখ, তাহাদের মধ্যে আর এক শৃঙ্গ উঠিল, ইহা ক্ষুদ্র, ইহার সাক্ষাতে পূর্ব শৃঙ্গগুলির তিন শৃঙ্গ সমূলে উৎপাটিত হইল; আর দেখ, ঐ শৃঙ্গে মানুষের চক্ষুর মত চক্ষু ও দর্পবাক্যবাদী মুখ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন সেই শিংগুলোকে লক্ষ্য করছিলাম তখন আর একটা ছোট শিং সেগুলোর মাঝখানে উঠল; তার সামনে আগের শিংগুলোর মধ্য থেকে তিনটা শিং উপ্‌ড়ে ফেলা হল। এই শিংটার মানুষের চোখের মত চোখ ছিল আর একটা মুখ ছিল যেটা বড়াই করে কথা বলছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন সেই শিংগুলোকে লক্ষ্য করছিলাম তখন আর একটা ছোট শিং সেগুলোর মাঝখানে উঠল; তার সামনে আগের শিংগুলোর মধ্য থেকে তিনটা শিং উপ্‌ড়ে ফেলা হল। এই শিংটার মানুষের চোখের মত চোখ ছিল আর একটা মুখ ছিল যেটা বড়াই করে কথা বলছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার তখন ঐ শিংগুলির দিকেই মন। দেখি, সেগুলির মাঝে আরেকটি শিং গজিয়ে উঠল। সেটা অবশ্য অপেক্ষাকৃত ছোট আকারের। এটি গজিয়ে উঠতেই আগেকার শিংগুলির মধ্যে তিনটি শিং সমূলে উপড়ে বেরিয়ে এল। ছোট শিংটির গায়ে ছিল ঠিক মানুষের চোখের মত দুটি চোখ আর একটি মুখ। মুখটি সদর্পে আস্ফালন করছে এবং আপন মাহাত্ম্য প্রচার করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি যখন ঐ শিংগুলিকে কাছ থেকে দেখছিলাম, ঐ শিংগুলির মধ্যে আরেকটি শিং গজিয়ে উঠল| এই শিংটি ছোট ছিল এবং এতে মানুষের চোখ ছিল| এই শিংটির একটি মুখ ছিল, যেটি দম্ভ প্রকাশ করে যাচ্ছিল| ওই শিংটি আরও তিনটি শিংকে উপড়ে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যখন সেই শিংগুলোকে লক্ষ্য করছিলাম, তখন আমি দেখতে পেলাম যে, আর একটা ছোট শিং সেগুলোর মধ্যে দিয়ে বেড়ে উঠতে লাগল। শিংগুলোর মধ্য থেকে প্রথম তিনটে শিংকে গোড়া থেকে উপড়িয়ে ফেলা হল। আমি এই শিংটার মধ্যে মানুষের চোখের মত অনেকগুলো চোখ দেখতে পেলাম এবং একটা মুখ যা মহান বিষয়ে গর্ব প্রকাশ করছিল।