Daniel 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দেখতে না দেখতে কয়েকটি সিংহাসন স্থাপিত হল এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হলেন, তাঁর পরিচ্ছদ হিমানীর মত শুক্লবর্ণ এবং তাঁর মাথার চুল বিশুদ্ধ ভেড়ার লোমের মত; তাঁর সিংহাসন আগুনের শিখার মত, তার চাকাগুলো যেন জ্বলন্ত আগুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তখন দেখলাম, “কয়েকটি সিংহাসন স্থাপিত হল, এবং অতি প্রাচীন ব্যক্তি নিজের স্থান গ্রহণ করলেন। তাঁর পরনের কাপড় ছিল বরফের মতো সাদা; মাথার চুল ছিল পশমের মতো সাদা। তাঁর সিংহাসন ছিল আগুনের শিখাময়, ও তাঁর সব চাকাগুলি ছিল জলন্ত আগুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটী সিংহাসন স্থাপিত হইল, এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন, তাঁহার পরিচ্ছদ হিমানীর ন্যায় শুক্লবর্ণ এবং তাঁহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য; তাঁহার সিংহাসন অগ্নিশিখাময়, তাহার চক্র সকল জলন্ত অগ্নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসন স্থাপিত হইল, এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন, তাঁহার পরিচ্ছদ হিমানীর ন্যায় শুক্লবর্ণ এবং তাঁহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য; তাঁহার সিংহাসন অগ্নিশিখাময়, তাহার চক্র সকল জলন্ত অগ্নি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পরে আমি দেখলাম কয়েকটা সিংহাসন রাখা হল এবং খুব বৃদ্ধ একজন তাঁর সিংহাসনে বসলেন। তাঁর কাপড়-চোপড় তুষারের মত সাদা এবং তাঁর মাথার চুল সাদা পশমের মত। তাঁর সিংহাসন ও সিংহাসনের চাকাগুলো যেন আগুনে জ্বলছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পরে আমি দেখলাম কয়েকটা সিংহাসন রাখা হল এবং খুব বৃদ্ধ একজন তাঁর সিংহাসনে বসলেন। তাঁর কাপড়-চোপড় তুষারের মত সাদা এবং তাঁর মাথার চুল সাদা পশমের মত। তাঁর সিংহাসন ও সিংহাসনের চাকাগুলো যেন আগুনে জ্বলছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখনও দেখছি। কয়েকটি সিংহাসন এনে রাখা হল। তার একটিতে এসে বসলেন একজন যিনি অনাদি অনন্তকাল ধরে আছেন। পরণে তাঁর তুষারশুভ্র বসন। মাথার চুল পশমের মত সাদা। তাঁর সিংহাসনটি আগুনের শিখার মত জ্বলছে। সিংহাসনটি রাখা আছে জ্বলন্ত আগুনের চাকার উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তাকিয়ে থাকা-কালীন, কয়েকটি সিংহাসন রাখা হল| একজন প্রাচীন রাজা সিংহাসনে বসলেন| তাঁর পোশাক ছিল তুষার শুভ্র| তাঁর মাথার চুল ছিল মেষ শাবকের পশমের মত সাদা| তাঁর সিংহাসন ছিল আগুনের তৈরী এবং সিংহাসনের চাকাগুলি ছিল অগ্নিশিখা থেকে বানানো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি দেখলাম কয়েকটা সিংহাসন রাখা হল এবং প্রাচীনকাল তাঁর সিংহাসনে বসলেন। তাঁর পোশাক তুষারের মত সাদা এবং তাঁর মাথার চুল সাদা পশমের মত। তাঁর সিংহাসন আগুনের শিখার মত ও তাঁর সিংহাসনের চাকাগুলো জ্বলন্ত আগুনের মত।