Daniel 8:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে আসমানের বাহিনী পর্যন্ত বৃদ্ধি পেল এবং সেই বাহিনী ও তারাগুলোর কিছু অংশ ভূমিতে ফেলে দিল এবং পদতলে দলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিংটি আকাশের তারামণ্ডল পর্যন্ত বেড়ে উঠল, এমনকি কয়েকটি তারাকে মাটিতে ফেলে দিল ও পা দিয়ে পিষতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে আকাশমণ্ডলের বাহিনী পর্য্যন্ত বৃদ্ধি পাইল, এবং সেই বাহিনীর ও তারাগণের কিয়দংশ ভূমিতে ফেলিয়া দিল, এবং পদতলে দলিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে আকাশমণ্ডলের বাহিনী পর্যন্ত বৃদ্ধি পাইল, এবং সেই বাহিনীর ও তারকাগণের কিয়দংশ ভূমিতে ফেলিয়া দিল এবং পদতলে দলিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা বড় হতে হতে স্বর্গের তারাগুলো পর্যন্ত গিয়ে পৌঁছাল এবং কতগুলো তারা মাটিতে ফেলে সেগুলোকে পায়ে মাড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা বড় হতে হতে আসমানের তারাগুলো পর্যন্ত গিয়ে পৌঁছাল এবং কতগুলো তারা মাটিতে ফেলে সেগুলোকে পায়ে মাড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিসর্গবাহিনী অর্থাৎ নক্ষত্ররাজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মত ক্ষমতা হল তার। এমনকি কতকগুলি নক্ষত্রকে সে টেনে নামিয়ে ফেলল মাটিতে আর তাদের পা দিয়ে পিষতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এই ছোট শিংটি এত বড় হয়ে গেল যে স্বর্গের দূতসমূহ পর্যন্ত পৌঁছে গেল এবং কয়েক জন দূত ও কয়েকটি তারাকে মাটিতে নামিয়ে আনল এবং তাদের মাড়িয়ে দিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেটা এত বড় হল যে, আকাশমণ্ডলের বাহিনীদের সঙ্গে যুদ্ধ করল। তাদের মধ্য কতগুলো সৈন্য এবং কতগুলো তারা পৃথিবীতে ফেলে দেওয়া হল এবং সে তাদের মাটিতে ফেলে পায়ে মাড়াল।